• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

কুয়েতে বাংলাদেশিরা পেতে যাচ্ছেন এনআইডি নিবন্ধনের সুযোগ

জাহিদ হোসেন জনি, কুয়েত
১৭ মার্চ ২০২৪, ১৪:১৩
অ+
অ-
কুয়েতে বাংলাদেশিরা পেতে যাচ্ছেন এনআইডি নিবন্ধনের সুযোগ

দীর্ঘদিন ধরে কুয়েতে প্রবাসী বাংলাদেশিরা এনআইডি পাওয়ার প্রত্যাশা করছিলেন। সেই বহুল কাঙ্ক্ষিত সেবাটি দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রবাসীরা খুব শিগগিরই পেতে যাচ্ছেন।

বিজ্ঞাপন

সম্প্রতি প্রবাসী সংবাদকর্মীরা কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এক কথা জানান।

রাষ্ট্রদূত বলেন, ২০২১ সালের নভেম্বর মাসে কুয়েত দূতাবাস জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভিস চালু সংক্রান্ত একটি সার্কুলার দিয়েছিল। এর ফলে প্রবাসীদের জন্য খুব শিগগিরই এ সার্ভিস চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, চলতি মার্চের ২০ তারিখ বাংলাদেশ থেকে টেকনিক্যাল সাপোর্ট টিম এবং ২৪ থেকে ২৯ মার্চের মধ্যে অ্যাডমিনিস্ট্রেশন টিম আসার কথা রয়েছে। এরপরই চূড়ান্তভাবে এনআইডি সার্ভিস চালু করা যাবে।

বিজ্ঞাপন

মোহাম্মদ আশিকুজ্জামান বলেন, এরই মধ্যে কুয়েত দূতাবাস এনআইডি সার্ভিস চালুর প্রয়োজনীয় কিছু কাজও সম্পন্ন করেছে।

তিনি বলেন, এনআইডি নাগরিক জীবনে অত্যন্ত গুরুত্ব বহন করে। কুয়েত প্রবাসীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা এবার পূরণ হবে। বাংলাদেশি নাগরিক হিসেবে তাদের জন্য এটি একটি বড় পাওয়া।

এনআইডি নিবন্ধন সেবা চালুর আগে কীভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, সেটি পরে জানিয়ে দেওয়া বলে জানান রাষ্ট্রদূত।

বিজ্ঞাপন

এমএ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কুয়েতপ্রবাসীদের খবরএনআইডি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের

মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার