• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

জার্মান মুসলিম কমিউনিটির উদ্যোগে ইফতার মাহফিল

হাবিবুল্লাহ আল বাহার, জার্মানি থেকে
১৮ মার্চ ২০২৪, ০২:৩০
অ+
অ-
জার্মান মুসলিম কমিউনিটির উদ্যোগে ইফতার মাহফিল

জার্মানির অফেনবাখ শহরের বাইতুল গফুর মসজিদে জার্মান মুসলিম কমিউনিটির উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা ও ইফতার মাহফিলে জার্মান মুসলিম কমিউনিটির কর্মী-সমর্থকরা ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেছেন। 

বিজ্ঞাপন

শনিবার জার্মান মুসলিম কমিউনিটির সভাপতি খালেদ মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসিম হাসানের পরিচালনায় অনুষ্ঠানে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন সংগঠনের উপদেষ্টা আবু বকর সিদ্দিক এবং শহীদ উল্লাহ।

এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নাছির উদ্দিন, সহ-সভাপতি নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনাস এবং বাইতুল গফুর মসজিদের ইমাম শফিক আহমেদসহ প্রমুখ। 

ইফতারের পূর্বে আলোচনা সভায় বক্তারা বলেন, আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহিমান্বিত মাস মাহে রমজান। তাই এই মাসে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বেশি বেশি ইবাদাত করতে হবে। ইফতার পূর্বে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

এমজে

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জার্মানিরমজান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইউসিবি ইসলামিকের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইউসিবি ইসলামিকের উদ্যোগে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষ্যে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষ্যে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

যশোরে আশরাফুল মাদারিসে একসঙ্গে ইতেকাফে ১৭০০ মুসল্লি

যশোরে আশরাফুল মাদারিসে একসঙ্গে ইতেকাফে ১৭০০ মুসল্লি

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর

পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর