• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
১৮ মার্চ ২০২৪, ১৪:৪৮
অ+
অ-
দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। রোববার (১৭ মার্চ) এই দিবসের আয়োজন করেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাত।

বিজ্ঞাপন

কনসাল জেনারেল বি এম জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ বিমান ও জনতা ব্যাংকের কর্মকর্তারা, দুবাই ও উত্তর আমিরাতের বাঙালি কমিউনিটির নেতারাসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে কনসাল জেনারেল বি এম জামাল হোসেন কনস্যুলেটের সব কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

আরও পড়ুন

মালয়েশিয়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন
কানাডায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

বিজ্ঞাপন

আলোচনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করে শোনান কনস্যুলেটের কাউন্সিলর (শ্রমকল্যাণ) মো. আব্দুস সালাম, কাউন্সিলর (পাসপোর্ট ও ভিসা) মোহাম্মদ কাজী ফয়সাল এবং প্রথম সচিব (প্রেস) মো. আরিফুর রহমান। এরপর দিবসটির ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে একটি উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে কনসাল জেনারেল বি এম জামাল হোসেন বলেন, বঙ্গবন্ধু ছিলেন বাঙালির হৃদয়ে লালিত হাজার বছরের শোষণমুক্তির স্বপ্ন বাস্তবায়নকারী মহামানব। তিনি বর্তমান ও আগামী প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার এবং দেশের উন্নয়নে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে সবার উপস্থিতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের উন্নয়ন ও শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

পিএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংযুক্ত আরব আমিরাতদুবাই শহরবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরানি হামলায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু দুবাই বিমানবন্দর

ইরানি হামলায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু দুবাই বিমানবন্দর

আমিরাতে জনপ্রতি ফিতরা ২৫ দিরহাম

আমিরাতে জনপ্রতি ফিতরা ২৫ দিরহাম

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল