• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

কানাডায় ক্যুইবেক বিএনপির ইফতার, খালেদার সুস্থতা কামনায় দোয়া 

লায়লা সেরনিয়াবাত, কানাডা প্রতিনিধি
২২ মার্চ ২০২৪, ১০:১৫
অ+
অ-
কানাডায় ক্যুইবেক বিএনপির ইফতার, খালেদার সুস্থতা কামনায় দোয়া 

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে কানাডা ক্যুইবেক প্রাদেশিক শাখা বিএনপি। বুধবার (২০ মার্চ) মন্ট্রিয়লে পার্কভিউ রেস্তোরাঁয় এই ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

বিজ্ঞাপন

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাহী কমিটির সদস্য ও কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়সল আহমেদ চৌধুরী। 

বিএনপি ক্যুইবেক প্রাদেশিক শাখার সভাপতি আব্দুল মান্নানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কানাডা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরমান মিয়া মাস্টার। সঞ্চালনা করেন ক্যুইবেক প্রাদেশিক বিএনপি যুগ্ম সম্পাদক মুহিম আহমেদ। 

এতে বিশেষ অতিথি ছিলেন কানাডা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সামাদ খান নান্টু, সাবেক সাধারণ সম্পাদক
কাজী দেলওয়ার হোসেন জনি ও সাবেক সহসভাপতি সাইদুর রহমান।

বিজ্ঞাপন

স্বাগত বক্তব্য রাখেন কানাডার বিএনপি নেতা ফারুক হাসান হাওলাদার ও ক্যুইবেক প্রাদেশিক বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। 

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কানাডা বিএনপি নেতা আব্দুল ওয়াদুদ রুকন চেয়ারম্যান, ক্যুইবেক বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল মোর্শেদ সোয়েব, কুলাউড়া যুবদল আহ্বায়ক এম ফয়েজ উদ্দিন ও আব্দুর রহিম আল ইদ্রিস। 

এতে আরও উপস্থিত ছিলেন, কুইবেক বিএনপির সহসভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ হাসান, দপ্তর সম্পাদক জুলকারনাইন নজরুল ইসলাম, আব্দুল আজিজ, কানাইঘাট উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুন রশিদ, সিলেট মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক আবুল হাসনাত সাজ্জাদ ও বিএনপি নেতা আলমগীর আহমেদসহ কানাডা ক্যুইবেক বিএনপির শতাধিক নেতাকর্মী। 

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিব্বির আহমেদ। এ সময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো ও স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

কেএ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিইফতারকানাডাপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান