বিজ্ঞাপন

কুয়েতে কুরআনে হাফেজদের সম্মাননা প্রদান

কুয়েতে কুরআনে হাফেজদের সম্মাননা প্রদান

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে কুয়েত সিটির খাইতান রাজধানী হোটেলে দেশটিতে অবস্থানরত কোরআনে হাফেজদের নিয়ে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি বিল্লাল পাটোয়ারীর সভাপতিত্বে এবং মোহাম্মদ এনামুল হক ও নাসের আবু খালেদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ আক্তার হোসেন বাবুল। বিশেষ অতিথি ছিলেন ইউনুস মাহমুদ, সংগঠনের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক কাউসার সিকদার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রবিউল হক। এছাড়াও উপস্থিত ছিলেন কুয়েতের বিভিন্ন সংগঠনের নেতারা।

প্রতিযোগিতায় ১০ জন হাফেজ অংশগ্রহণ করেন। বিচারকরা তাদের মধ্য থেকে তিন জনকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ঘোষণা করেন।

পরে বিশ্ব মুসলিম উম্মার জন্য দোয়া ও মঙ্গল কামনায় মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।