• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

মালয়েশিয়ায় ঈদের দিনে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

এস এ সৌরভ, মালয়েশিয়া প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৪, ০০:৫২
অ+
অ-
মালয়েশিয়ায় ঈদের দিনে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় ঈদের দিনে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (১০ এপ্রিল) বিকেলে পেরাক রাজ্যের কাম্পার এলাকায় উত্তর-দক্ষিণ এক্সপ্রেসওয়েতে একটি লরির সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

কাম্পার পুলিশ প্রধান নাজরি দাউদ জানান, চালকসহ আটজন বহনকারী গাড়িটি ক্যামেরুন হাইল্যান্ড থেকে কুয়ালালামপুর যাচ্ছিল। চলন্ত গাড়ির টায়ার ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান এবং লেনের দিকে যাওয়ার আগে গার্ডরেলে ধাক্কা লেগে গাড়ি দুমড়েমুচড়ে যায়। পরবর্তীতে একটি লরি পিছনে ধাক্কা দেয়।

তিনি বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং অপর একজন বাংলাদেশি গুরুতর আহত হন। বাকি চার যাত্রী ও লরি চালক অক্ষত অবস্থায় পালিয়ে যায়।

নাজরি বলেন, আহত যাত্রীকে চিকিৎসার জন্য তাপাহ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বেপরোয়া বা বিপজ্জনক গাড়ি চালানোর কারণে মৃত্যু ঘটার জন্য সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ৪১ (১) ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে।

বিজ্ঞাপন

দেশটি রাষ্ট্রীয় গণমাধ্যম বার্নামা জানিয়েছে, দুর্ঘটনার শিকার হওয়া সাতজন বাংলাদেশি ক্যামেরন হাইল্যান্ডের বাগানের শ্রমিক ছিলেন।

পিএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

প্রবাসীদের খবরমালয়েশিয়ামৃত্যুসড়ক দুর্ঘটনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০