• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

কুয়েতে ঈদুল ফিতর উদযাপন করলেন বাংলাদেশিরা

সাদেক রিপন, কুয়েত প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৪, ০৪:২১
অ+
অ-
কুয়েতে ঈদুল ফিতর উদযাপন করলেন বাংলাদেশিরা

সৌদি আরবের সঙ্গে মিল রেখে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুয়েতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

বিজ্ঞাপন

কুয়েত স্থানীয় সময় সকাল ৫টা ৪৩ মিনিটে খেলার মাঠসহ ৫৩টি উন্মুক্ত স্থানে ঈদগাহ ও সাপ্তাহিক জুমা মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

কুয়েতের বড় ঈদ জামায়াত অনুষ্ঠিত হয় কুয়েত মসজিদ আল কাবীরে। যেখানে একসঙ্গে ১০ হাজার পুরুষ ও ১ হাজার নারী মুসল্লি জামাতে নামাজ আদায় করতে পারেন।

কুয়েতের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় প্রায় ২০ মসজিদের বাংলা খুতবা পাঠ করেন বাংলাদেশি খতিবরা। বাংলা খুতবার বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় কুয়েত সিটির সালেহ আল ফুদালা মসজিদে। প্রবাসী বাংলাদেশিরা পরিচিত বন্ধুবান্ধবদের নিয়ে আত্মীয়স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে মসজিদে ছুটে আসেন।

বিজ্ঞাপন

এদিকে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় কাউন্সিলর (রাজনৈতিক) ও দূতালয় প্রধান মনিরুজ্জামানসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা ও উপস্থিত ছিলেন।

পিএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কুয়েতপ্রবাসীদের খবরঈদুল ফিতর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের

মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার