• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

কুয়েতে নিজস্ব দূতবাসের জন্য প্লট পেল বাংলাদেশ

সাদেক রিপন, কুয়েত
১৮ এপ্রিল ২০২৪, ০৫:৪০
অ+
অ-
কুয়েতে নিজস্ব দূতবাসের জন্য প্লট পেল বাংলাদেশ

কুয়েতে বাংলাদেশ দূতাবাস, চ্যান্সরী ভবন ও বাংলাদেশ হাউসের জন্য মোট ৪০০০ বর্গমিটারের দু’টি প্লট বরাদ্ধ পেয়েছে বাংলাদেশ। দূতাবাস ও চ্যান্সেরি ভবনের জন্য বরাদ্দ প্লটটির আয়তন ৩ হাজার বর্গমিটার এবং বাংলাদেশ হাউজের জন্য নির্দিষ্ট প্লটের আয়তন ১ হাজার বর্গমিটার।

বিজ্ঞাপন

প্লট দু’টির অবস্থান কুয়েতের মুশরেফ কূটনৈতিক এলাকায়। ১৭ এপ্রিল বৃহস্পতিবার কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের কাছ থেকে বরাদ্দকৃত প্লট দু’টি বুঝে দেওয়া হয়।

এ সময় কুয়েতে নিযুক্ত বাংলাদেশের  রাষ্ট্রদূত অবসর প্রাপ্ত মেজর জেনারেল মোঃ আশিকুজ্জামান, এবং দূতাবাসের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কুয়েত নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত অবসর প্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান বলেন, ‘আজকের দিনটি কুয়েত প্রবাসী বাংলাদেশীদের জন্য এক ঐতিহাসিক দিন। ইনশাআল্লাহ বাকি প্রক্রিয়া সম্পন্ন করে কুয়েতে নিজস্ব চ্যান্সরী ভবন এবং বাংলাদেশ হাউজ নির্মাণের কাজ দ্রুত শুরু হবে।’

বিজ্ঞাপন

প্রতিনিধি/ এসএমডব্লিউ/

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কুয়েতবাংলাদেশপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

ই-হেলথ কার্ড : সফল বাস্তবায়নের লক্ষ্যে যে প্রস্তুতি জরুরি

‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা