• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

আমিরাতে রেকর্ড বৃষ্টিপাতের পর ফের বৃষ্টির আভাস

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
২০ এপ্রিল ২০২৪, ০৩:৫৭
অ+
অ-
আমিরাতে রেকর্ড বৃষ্টিপাতের পর ফের বৃষ্টির আভাস

সংযুক্ত আরব আমিরাতে রেকর্ড বৃষ্টিপাতের পর চলছে পুনর্বাসন প্রক্রিয়া। তবে এর মাঝে ফের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দেশটিতে এই সপ্তাহে ফের বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৯ এপ্রিল) আমিরাতের ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজির (এনসিএম) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৩ এপ্রিল আকাশ মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যা কিছু কিছু এলাকায় তীব্র হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এনসিএম বলেছে, উপকূলীয় ও অভ্যন্তরীণ এলাকায়, কুয়াশা বা কুয়াশার সম্ভাবনা রয়েছে। বাতাস হালকা থেকে মাঝারি হবে। উত্তর-পূর্ব থেকে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হবে। গতিবেগ প্রতি ঘণ্টায় ১০ থেকে ২০ কিলোমিটারের মধ্যে থাকবে, মাঝে মাঝে ঘণ্টায় ৩০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাবে।

আরও পড়ুন

ওমানে ভারী বর্ষণে নিহত ১৮, বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত আরব আমিরাত
আমিরাতে বন্যায় গাড়ির ভেতর আটকে পড়ে দুই প্রবাসীর মৃত্যু
বন্যায় বিপর্যস্ত আমিরাতে নাকাল জনজীবন-ফ্লাইট

বিজ্ঞাপন

এদিকে শনিবার আবহাওয়া আর্দ্র থাকবে। বিশেষ করে উপকূলীয় ও অভ্যন্তরীণ এলাকায় মেঘ এবং কুয়াশার সম্ভাবনা রয়েছে। বিকেল নাগাদ আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার হবে। এছাড়া পাহাড়ি এলাকায় মেঘলা পরিবেশ এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয় আবহাওয়া বার্তায়।

বলা হচ্ছে, দেশটিতে এক বছরে যে পরিমাণ বৃষ্টি হয় তা একদিনে (১৬ এপ্রিল) হয়েছে। এতে বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দেয়। রাস্তায় এতই পানি জমে যায় যে অনেক গাড়ি ভাসা শুরু করে। এছাড়া পানির লেভেল বাড়ার কারণে অনেকে গাড়ির ভেতর আটকা পড়ে যান। তেমনই একটি গাড়ির ভেতর আটকে দুই ফিলিপিনোর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বন্যা ও বৃষ্টির কারণে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। যদিও বৃহস্পতিবার থেকে বিমান চলাচল স্বাভাবিক হওয়া শুরু করেছে।

বিজ্ঞাপন

আমিরাত মূলত একটি শুষ্ক অঞ্চল। ফলে এখানে বৃষ্টিপাত কম হয়। কিন্তু এ সপ্তাহে যে পরিমাণ বৃষ্টি ঝরেছে তার সঙ্গে সেখানকার মানুষ পরিচিত নয়।

এমএসএ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংযুক্ত আরব আমিরাতবন্যার খবরপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমিরাতে ড্রোনের আঘাতে ভবনে আগুন

আমিরাতে ড্রোনের আঘাতে ভবনে আগুন

ইরানি হামলায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু দুবাই বিমানবন্দর

ইরানি হামলায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু দুবাই বিমানবন্দর

আমিরাতে জনপ্রতি ফিতরা ২৫ দিরহাম

আমিরাতে জনপ্রতি ফিতরা ২৫ দিরহাম

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার