• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

নিউইয়র্কের বাফেলোতে গুলিতে দুই বাংলাদেশি নিহত

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক
২৮ এপ্রিল ২০২৪, ১২:০৭
অ+
অ-
নিউইয়র্কের বাফেলোতে গুলিতে দুই বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের বাফেলোতে বন্দুকধারীদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে বাফেলোর জেনার ও ইস্ট ফেরিতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত দুই বাংলাদেশি হলেন– বাবুল ও ইউসুফ। তাদের বাড়ি কুমিল্লা ও সিলেটে।

আরও পড়ুন

মালয়েশিয়ায় ১৩২ বাংলাদেশিসহ ২০০ জন আটক
মালয়েশিয়ায় গিয়ে নিখোঁজ ৪ বছর, সন্ধান চায় পরিবার
মৃত্যুর দু’বছর পর ব্রুনাই থেকে ফিরছে দুই বাংলাদেশির লাশ
dhakapost
নিহত ইউসুফ

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইউসুফের উপস্থিতিতে তার বাফেলোর বাড়িতে বাবুল কাজ করছিলেন। এমন সময় একজন কৃষ্ণাঙ্গ যুবক এসে তাদের কাছে কিছু অর্থ আবি করেন। উভয়ের মধ্যে কথাকাটির একপর্যায়ে ওই কৃষ্ণাঙ্গ যুবক তদের ওপর গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। নিহতদের মরদেহ ইসিএমসি হাসপাতালে রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

শনিবার রাত ১২টা পর্যন্ত স্থানীয় বাংলাদেশির একটি বিশাল অংশ নিহতদের বাসভবনের সামনে জড়ো হোন। রোববার বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে। সবাই বাফেলোর মেয়র ও অন্য সিটি অফিসিয়ালদের কাছে দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এ ঘটনায় বাফেলোর বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ও শোকের ছায়া ছড়িয়ে পড়েছে।

বাফেলো পুলিশ জানিয়েছে, জেনার স্ট্রিটে গুলিতে দুই ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে শহরের ক্রাইসিস ম্যানেজমেন্ট টিমসহ একটি সোয়াট (বিশেষ অস্ত্র ও কৌশল) টিম দ্বারা সন্দেহভাজন ব্যক্তিকে ঘিরে রাখা হয়।

বিজ্ঞাপন

স্টপ দ্য ভায়োলেন্স কোয়ালিশনের নির্বাহী পরিচালক মারে হলম্যান জানান, আমাদের এই বাফেলো শহর খুব শান্ত ছিল। যখন এ ধরনের ঘটনা ঘটে তখন এটি খুব দুঃখজনক। সহিংসতাবিরোধী সম্প্রদায়ের অন্য সদস্যরা তাদের এ ব্যাপারে সাহায্য করবেন বলে তিনি আশা করেন। তবে সন্দেহভাজন দুর্বৃত্ত তাদের হেফাজতে আছে কি না, তা নিশ্চিত করেনি পুলিশ।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

যুক্তরাষ্ট্রপ্রবাসীদের খবরনিহত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে অভিযানে কখনোই অংশ নেবে না ফ্রান্স: ম্যাক্রোঁ

হরমুজ প্রণালিতে অভিযানে কখনোই অংশ নেবে না ফ্রান্স: ম্যাক্রোঁ

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালকের পদত্যাগ

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালকের পদত্যাগ

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের সর্বোচ্চ নেতার

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের সর্বোচ্চ নেতার

বাগদাদে মার্কিন বাহিনীর বিমান হামলায় ৪ জন নিহত

বাগদাদে মার্কিন বাহিনীর বিমান হামলায় ৪ জন নিহত