• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

আমিরাতে বাংলা নববর্ষ বরণ

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
৩০ এপ্রিল ২০২৪, ০৩:৫৯
অ+
অ-
আমিরাতে বাংলা নববর্ষ বরণ

প্রতি বছরের মতো এবারও বাংলা নববর্ষকে বরণ করতে বর্ণিল উৎসবে মেতেছে সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা।

বিজ্ঞাপন

শনিবার (২৭ এপ্রিল) শারজাহ বাগান বাড়িতে রঙে রঙে বৈশাখ ১৪৩১ আয়োজন করেন বাংলাদেশি সাংস্কৃতিক সংগঠন ইন্টারন্যাশনাল কালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইকেব)।

আয়োজকদের বর্ষবরণের ১১তম এই আয়োজনে নানা রঙের, নানা সাজে বাঙালিরা এই মরুর বুকে ফুটিয়ে তোলে এক খণ্ড বাংলাদেশ। ছোট-বড় সবাই সাজসাজ অবস্থায় উপস্থিত হয়ে মিলিত হয়েছিল এক জায়গায়।  

তানিয়া নোভা ও মামুন রেজার পরিচালনায় আইকেবের প্রেসিডেন্ট আহামেদ আলী জাহাঙ্গীর ও ভাইস প্রেসিডেন্ট রোমানা জাহাঙ্গীর এবং সংগঠনটির কার্যকরী পরিষদের সদস্য শামস সুমন, সামিয়া শামস, জাকিয়া সুলতানা লাবনী, সেলিম রায়হান, নাজনীন আক্তার, লুৎফুর রাসেল, সৈয়দ ইকরাম মোর্শেদ, মালিহা ইসলাম, সাঈদ আরিফ, আফরিন সেজুতি, মোহাম্মদ মোবারক, আয়েশা সিদ্দিকা, রাসেল আহমেদ, ফারহানা শর্মী, ইসরাত হুরা, সৈয়দ এহসান, মামুন রেজা, জেরিন তামান্না, আবুল বাশার, তানিয়া নোভা, নাসিরউদ্দিন কাওসার, শাজেয়া শারমিনসহ ছোট ছোট শিশুদের নানা রকমের আয়োজন পরিবেশন করা হয়। যেখানে  নাচ, গান, কবিতা ও অভিনয়ের মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও মনোমুগ্ধকর অনুষ্ঠানে পরিণত হয়।

বিজ্ঞাপন

শেষে পান্তা ইলিশসহ বাঙালি খাবারের স্বাদ নিয়েছেন প্রায় চার শতাধিক উৎসবপ্রেমী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেট লেডিস গ্রুপের প্রেসিডেন্ট আবিদা হোসেন ও লেবার কাউন্সিলার আব্দুস সালাম।

এমজে

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংযুক্ত আরব আমিরাতপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমিরাতের প্রধান বন্দরের কাছে ট্যাঙ্কার জাহাজে হামলা

আমিরাতের প্রধান বন্দরের কাছে ট্যাঙ্কার জাহাজে হামলা

অস্থায়ীভাবে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করে দিলো আমিরাত

অস্থায়ীভাবে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করে দিলো আমিরাত

আমিরাতেও মিসাইল ছুড়ল ইরান

আমিরাতেও মিসাইল ছুড়ল ইরান

আমিরাতের শাহ তেলক্ষেত্রে ড্রোন হামলায় জ্বলে উঠল আগুন

আমিরাতের শাহ তেলক্ষেত্রে ড্রোন হামলায় জ্বলে উঠল আগুন