• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

আমিরাতে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, প্রতিবেশীদের দাবি আত্মহত্যা

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
৩০ এপ্রিল ২০২৪, ১৭:৫৪
অ+
অ-
আমিরাতে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, প্রতিবেশীদের দাবি আত্মহত্যা

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মোহাম্মদ শিবলি সাদিক (৩৮) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। ঋণের চাপে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন তার প্রতিবেশীরা। 

বিজ্ঞাপন

শনিবার (২৭ এপ্রিল) দেশটির রাজধানী আবুধাবির শেখ হামদান সড়কের একটি বিল্ডিংয়ের ছাদ থেকে লাফিয়ে তিনি আত্মহত্যা করেন।

শিবলির গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদরের বাঞ্ছানগরে। তিনি ওই গ্রামের মৃত মুহাম্মদ হারুন উর রশিদের ছেলে।

শিবলির প্রতিবেশী মোহাম্মদ মনির জানান, শিবলি দীর্ঘদিন ধরে ব্যবসা করতেন। কিছুদিন আগে দেশ থেকে ঋণ নিয়ে আমিরাতে রিয়েল এস্টেট কোম্পানিতে বিনিয়োগ করেন। সম্প্রতি তার ব্যাবসায়িক পার্টনার রিয়েল এস্টেটে বিনিয়োগ করা সব অর্থ হাতিয়ে নিয়ে পালিয়ে যান। ঋণের চাপ ও পার্টনারের কাছে প্রতারিত হয়ে হতাশায় ভুগছিলেন শিবলি।

বিজ্ঞাপন

তিনি বলেন, পরে হতাশাগ্রস্ত হয়ে আত্মহননের মতো কঠিন সিদ্ধান্ত নেন শিবলি। শিবলি তার গ্রামের মো. আবুল কাশেমের মেয়ে তানজিনা আফরিনকে বিয়ে করেছিলেন। তাদের কোনো ছেলে-মেয়ে নেই।

এ বিষয়ে আবুধাবির বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত শ্রম কাউন্সেলর লুৎফুন নাহার নাজীম বলেন, মৃত্যুর খবর আমরা জেনেছি। তার মরদেহ এখন বানিয়াছের কেন্দ্রীয় মর্গে রয়েছে।

দেশটির আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ দেশে পৌঁছাতে দূতাবাস দ্রুত পদক্ষেপ নেবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস দ্রুত তৈরি দেওয়া হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

কেএ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আত্মহত্যাসংযুক্ত আরব আমিরাতপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমিরাতের প্রধান বন্দরের কাছে ট্যাঙ্কার জাহাজে হামলা

আমিরাতের প্রধান বন্দরের কাছে ট্যাঙ্কার জাহাজে হামলা

অস্থায়ীভাবে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করে দিলো আমিরাত

অস্থায়ীভাবে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করে দিলো আমিরাত

আমিরাতেও মিসাইল ছুড়ল ইরান

আমিরাতেও মিসাইল ছুড়ল ইরান

আমিরাতের শাহ তেলক্ষেত্রে ড্রোন হামলায় জ্বলে উঠল আগুন

আমিরাতের শাহ তেলক্ষেত্রে ড্রোন হামলায় জ্বলে উঠল আগুন