• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

স্পেনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

সিদ্দিকুর রাহমান, স্পেন থেকে
১২ মে ২০২৪, ২০:২৫
অ+
অ-
স্পেনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

স্পেনে সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান (২৩) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তার বাড়ি ঢাকার কেরানীগঞ্জে।

বিজ্ঞাপন

শনিবার (১১ মে) রাতে মাদ্রিদের মিগেল ফেন্রান্দেজে ফ্রুতেরিয়ার দোকানে কাজ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় রোববার ভোর ৫টায় মৃত্যু হয় তার।

নিহতের চাচা মুক্তার হোসেন জানান, প্রতিদিনের মতো ভাতিজা মেহেদী হাসান দোকান বন্ধ করে বাসায় যাচ্ছিল। তখন রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা গাড়ি তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা হাসপাতালে নিলে সেখানে মারা যায় সে। 

ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এইচ এম মাসুদুর রহমান জানান, নিহতের মরদেহ মাদ্রিদের প্লাজা কাস্তিয়ায় সরকারি পর্যবেক্ষণ চলছে। মরদেহ দেশে প্রেরণ ও আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা চলছে।

বিজ্ঞাপন

এমএ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

স্পেনপ্রবাসীদের খবরসড়ক দুর্ঘটনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০