• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

কুয়েতে ৪ দিনব্যাপী চারুকলা প্রদর্শনীর উদ্বোধন

সাদেক রিপন, কুয়েত প্রতিনিধি
১৬ মে ২০২৪, ০০:৩৮
অ+
অ-
কুয়েতে ৪ দিনব্যাপী চারুকলা প্রদর্শনীর উদ্বোধন

কুয়েতে বাংলাদেশ দূতাবাস এবং কুয়েত আর্টস অ্যাসোসিয়েশন যৌথভাবে চার দিনব্যাপী একটি শিল্প প্রদর্শনীর আয়োজন করেছে।

বিজ্ঞাপন

বুধবার (১৫ মে) স্থানীয় বিকেল ৫টায় কুয়েতের হাওয়ালিতে কুয়েত আর্টস অ্যাসোসিয়েশনে বাংলাদেশ-কুয়েতের সম্পর্কের ৫০ বছর (সুবর্ণজয়ন্তী) উদযাপনের জন্য এ প্রদর্শনীর আয়োজন করে। 

কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামান (অব.) এবং কুয়েত আর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল রাসুল সালমান যৌথভাবে শিল্প প্রদর্শনীর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে কুয়েতে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কুয়েত আর্টস অ্যাসোসিয়েশনের সদস্য, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্য এবং কুয়েতে বাংলাদেশ কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রদর্শনীটি ১৫ মে হতে ১৮ মে পর্যন্ত চলবে। এতে দুই বাংলাদেশি শিল্পীর আঁকা ১০০টিরও বেশি চিত্রকর্ম প্রদর্শিত হবে। কুয়েত আর্টস অ্যাসোসিয়েশনের সদস্যদের আঁকা চিত্রকর্মও প্রদর্শনীতে প্রদর্শিত হবে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বাংলাদেশ ও কুয়েতের মধ্যে কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর উদযাপন করছে বাংলাদেশ। বাংলাদেশ-কুয়েত সম্পর্কের সুবর্ণজয়ন্তী যথাযথভাবে উদযাপনের জন্য, বাংলাদেশ দূতাবাস ২০২৪ সালজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করার পরিকল্পনা করেছে। বাংলাদেশ-কুয়েত কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর (সুবর্ণজয়ন্তী) উদযাপনের অংশ হিসেবে কুয়েতে বাংলাদেশ দূতাবাস এবং কুয়েত আর্টস অ্যাসোসিয়েশন যৌথভাবে এ শিল্প প্রদর্শনীর আয়োজন করে।

পিএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কুয়েতপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের

মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার