• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

কুয়েতে রাষ্ট্রদূত আসিকুজ্জামানের বিদায়ী সংবর্ধনা

সাদেক রিপন, কুয়েত প্রতিনিধি
১৭ মে ২০২৪, ১৭:২০
অ+
অ-
কুয়েতে রাষ্ট্রদূত আসিকুজ্জামানের বিদায়ী সংবর্ধনা

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আসিকুজ্জামানের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ মে) রাতে সালুয়ার অভিজাত একটি বলরুমে বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উদ্যোগে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি লুৎফুর রহমান মুখাই আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ এমদাদুল ইসলাম ও তার মেয়ে ইঞ্জিনিয়ার আইরিন ইসলাম ইতির যৌথ সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিদায়ী রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান। তিনি ২০২০ সালের আগস্টে রাষ্ট্রদূত হিসেবে কুয়েতে যোগদান করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বাংলাদেশ বিজনেস কাউন্সিল ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিদায়ী রাষ্ট্রদূতকে সম্মাননা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, কুয়েতে বাংলাদেশ দূতাবাসে সর্বপ্রথম দায়িত্ব পালনকারী রাষ্ট্রদূত হাসান ওয়ারিস, কুয়েতে বাংলাদেশি ব্যবসায়ী ও বাংলাদেশ কমিউনিটির নেতারা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা, বাংলাদেশ প্রেসক্লাবের নেতারা সহ বিভিন্ন পেশায় নিয়োজিত প্রবাসী বাংলাদেশিরা।

রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান বলেন, আমার ওপর অর্পিত দায়িত্ব প্রবাসীদের স্বার্থে কাজ করার চেষ্টা করেছি এবং কুয়েতসহ বিশ্বের বিভিন্ন কাছে নানাভাবে বাংলাদেশে উন্নয়নমূলক ভালো দিকগুলো তুলে ধরতে চেষ্টা করেছি। এতে আপনাদের সহযোগিতা ছিল। পরিবার ও দেশের মঙ্গলে আপনারা কাজ করে যাবেন। এমন কোনো কাজ করবেন না যাতে দেশের সুনাম ক্ষুণ্ণ হয়।

বিজ্ঞাপন

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কুয়েতপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের

মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার