• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

ভূমধ্যসাগর থেকে ১৯ বাংলাদেশি উদ্ধার

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক
২৪ মে ২০২৪, ২১:৪৮
অ+
অ-
ভূমধ্যসাগর থেকে ১৯ বাংলাদেশি উদ্ধার
ফাইল ছবি

ভূমধ্যসাগরের মাল্টার জলসীমা থেকে ১৯ বাংলাদেশিসহ ৫২ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে জার্মান উদ্ধারকারী জাহাজ সি-আই ফোর। ২০ মে সন্ধ্যায় তাদের উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

সি-আই জানিয়েছে, ৫২ অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ৪৬ জনই পুরুষ। এছাড়াও ছিলেন ১৬-১৭ বছর বয়সী ছয় অপ্রাপ্তবয়স্ক। তাদের মধ্যে চার জন সঙ্গীহীন।

নৌকাটিতে ১৯ জন বাংলাদেশি ছাড়াও ছিলেন ২৬ জন সিরিয়ান, চারজন ফিলিস্তিনি এবং একজন করে পাকিস্তান, মরক্কো ও মিশরের নাগরিক।

২০ মে সন্ধ্যায় একটি বিপদাপন্ন নৌকা থেকে অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করে সি-আই ফোর। উদ্ধারের পর দুই অভিবাসনপ্রত্যাশীকে জরুরি চিকিৎসাসেবা দিতে হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জার্মান এনজিওটি আরও জানিয়েছে, উদ্ধার অভিযানটি মাল্টার উদ্ধার ও অনুসন্ধান অঞ্চলে চালানো হয়েছিল।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধি দলের স্পেন সফর শুরু
টরন্টোতে শুরু হচ্ছে ৭ দিনব্যাপী নাট্যকর্মশালা
একুশে ফেব্রুয়ারির গানটি আবদুল গাফফারকে বাঁচিয়ে রাখবে যুগ যুগ

এতে আরও বলা হয়েছে, ২০ মে বিকেলে ব্যক্তি পর্যায়ের উদ্ধারকারী জাহাজ মারে গো থেকে জরুরি বার্তা পেয়েছিল সি-আই ফোর। তারপরই ঘটনাস্থলের দিকে ছুটে যায় জাহাজটি। প্রায় দুই ঘণ্টা পর নৌকাটির কাছে পৌঁছায় সি-আই ফোর। উদ্ধারকর্মীরা দেখতে পান, সমুদ্রে চলাচলের অনুপযোগী ফাইবার গ্লাসের নৌকায় ছিলেন অভিবাসনপ্রত্যাশীরা। ছোট নৌকাটি ছিল কানায় কানায় পূর্ণ।

সি-আই তাদের বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, নৌকায় থাকা আরোহীদের লাইফ জ্যাকেট দিয়ে প্রাথমিক বিপর্যয় থেকে রক্ষা করেছিল মারে গো।

বিজ্ঞাপন

সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে সবাইকে নিরাপদে জাহাজে তুলতে সক্ষম হয় সি-আই ফোরের উদ্ধারকর্মীরা। উদ্ধারের পর ইতালির রাভেনায় অভিবাসনপ্রত্যাশীদের নামাতে সি-আই ফোরকে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (২৫ মে) জাহাজটি রাভেনার রোমাগনা বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

ঘটনাস্থল থেকে ৯শ নটিক্যাল মাইল দূরের রাভেনায় যেতে বলায় ইতালির সমালোচনা করেছে সি-আই।

সূত্র : ইনফোমাইগ্রেন্টস

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

প্রবাসীদের খবরঅভিবাসনঅভিবাসী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার