বিজ্ঞাপন

টরন্টো সংস্কৃতি সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন

টরন্টো সংস্কৃতি সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘টরন্টো সংস্কৃতি সংস্থার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রেলসাইড রোডের টরন্টো প্যাভিলিয়নে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংস্থার সভাপতি সৌরভ চ্যাটার্জি এবং সাধারণ সম্পাদক অনুপ সেনগুপ্ত।

dhakapost

নতুন প্রজন্মের শিল্পীসহ স্থানীয় শিল্পীদের নৃত্যালেখ্য পরিবেশিত হয়। আমন্ত্রিত শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করেন কলকাতার সৌরেন্দ্র এবং সৌম্যজিত এ সুরজিত ও বন্ধুরা ব্যান্ড গ্রুপ। পশ্চিমবঙ্গের চলচ্চিত্র অভিনেতা আবির চৌধুরীও এতে অংশ নেন।

বিপুল সংখ্যক দর্শক শ্রোতা মধ্যরাত পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

পিএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।