বিজ্ঞাপন

কুয়েতে সাংবাদিক আহাদ আম্বিয়ার মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল

কুয়েতে সাংবাদিক আহাদ আম্বিয়ার মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল

সিলেট ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কুয়েতের সাধারণ সম্পাদক সাংবাদিক আহাদ আম্বিয়া খোকনের মায়ের মৃত্যুতে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৫ মে) স্থানীয় সময় রাত ৯টায় কুয়েত সিটির রাজবাড়ী রেস্টুরেন্টে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

এ সময় সাংবাদিক আহাদ আম্বিয়া খোকনের মায়ের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা কাওসার আহমদ সেলিম।

আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েত শাখার সভাপতি আব্দুল হাই মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরী, ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কুয়েতের প্রধান উপদেষ্টা আবুল হোসেন, বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক সাংবাদিক আ. হ. জুবেদ, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েতের সাধারণ সম্পাদক রুহুল আমিন, জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের সহসভাপতি মো. সুরুক মিয়া ও জিটিভির কুয়েত প্রতিনিধি মো. আলাল আহমদসহ আরও অনেকে। এছাড়া, বাংলাদেশ কমিউনিটি কুয়েতের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কুয়েতের সভাপতি মো. ফুয়াদ আহমেদ, দোয়া মাহফিল যৌথভাবে পরিচালনা করেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কুয়েতের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুব খান ও ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক আহাদ সাহেদ। 

এতে উপস্থিত ছিলেন সাহেদ চৌধুরী, ফছয়ল আহমদ, জিয়া রহমান, খলিল খান অভি হাসান, শিবির আহমেদ, টিপু আহমেদ, মজিদ মিয়া ও হৃদয় খান প্রমুখ।

কেএ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।