• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

বৈধপথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
২৬ মে ২০২৪, ১৬:৪২
অ+
অ-
বৈধপথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর

প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। 

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ মে) সংযুক্ত আরব আমিরাতের রেডিসন ব্লু হোটেলে প্রবাসীদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে ২.৫ % প্রণোদনা দিচ্ছে সরকার। ভবিষ্যতে এটি আরও বাড়ানো হবে। 

এ সময় বৈধভাবে বিদেশে আসা এবং বৈধপথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান তিনি। 

বিজ্ঞাপন

dhakapost

বৈধপথে রেমিট্যান্স পাঠাতে এনবিআর কর্তৃক প্রবাসীদের হয়রানি প্রসঙ্গে তিনি বলেন, প্রবাসীদের ব্যাপারে সরকার যথেষ্ট আন্তরিক। হয়রানি হচ্ছে শুনেছি, সে ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী এ ব্যাপারে অত্যন্ত আন্তরিক।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সভাপতি মাহতাবুর রহমান নাসির। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য এসএকে একরামুজ্জামান, আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খাইরুল আলম, কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।

বিজ্ঞাপন

বক্তব্য রাখেন বাংলাদেশ কনস্যুলেটর কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনিয়র সহ-সভাপতি সিআইপি আইয়ুব আলী বাবুল, সহ-সভাপতি মোহাম্মদ রাজা মল্লিক, বাংলাদেশ বিজনেস কাউন্সিল আজমানের সাধারণ সম্পাদক সিআইপি মো. হেলাল উদ্দিন ও বাংলাদেশ বিজনেস কাউন্সিল ফুজিরার সভাপতি সাইফুর রহমান।

কেএ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়প্রবাসীদের খবরসংযুক্ত আরব আমিরাত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সম্পদশালী কেউ যেন চরের জমি না পায় : নুরুল হক

সম্পদশালী কেউ যেন চরের জমি না পায় : নুরুল হক

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে কর্মীদের ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে পদক্ষেপ নিয়েছে সরকার

মধ্যপ্রাচ্যে কর্মীদের ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে পদক্ষেপ নিয়েছে সরকার