• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
৪ জুন ২০২৪, ১৩:১২
অ+
অ-
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতের দুবাই-আল আইন হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলমগীর (৫৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (২ জুন) দিবাগত রাত ১টার দিকে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।

বিজ্ঞাপন

মোহাম্মদ আলমগীর চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের সালামত সুকানির বাড়ির মফিজুল্লাহ কোম্পানির ছেলে। নিহত আলমগীরের চাচাতো ভাই মোহাম্মদ রিয়াদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আলমগীর হাইওয়েতে স্ট্রিট লাইটের রক্ষণাবেক্ষণের কাজ করার জন্য কর্মস্থলে  শ্রমিকদের নামিয়ে দিয়ে গাড়ি ঘোরানোর সময় পেছনের দিক থেকে একটি দ্রুতগামী ল্যান্ড ক্রুজার গাড়ি তার টয়োটা পিক আপকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সন্দ্বীপ অ্যাসোসিয়েশন আবুধাবির সাধারণ সম্পাদক ও নিহতের পূর্ব পরিচিত মহিউদ্দিন মিঠু জানান, তিনি (আলমগীর) বিগত ৩০ বছর ধরে আমিরাতে এসেছেন এবং এক বছরেরও কম সময় আগে তার বড় মেয়ের বিয়ের জন্য দেশে গিয়েছিলেন।

বিজ্ঞাপন

বর্তমানে তার মরদেহ আল আইনস্থ আল জিমি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রয়োজনীয় তদন্ত ও আনুষ্ঠানিকতা শেষে তা দেশে পাঠানো হবে।

এমএ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংযুক্ত আরব আমিরাতদুর্ঘটনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমিরাতের প্রধান বন্দরের কাছে ট্যাঙ্কার জাহাজে হামলা

আমিরাতের প্রধান বন্দরের কাছে ট্যাঙ্কার জাহাজে হামলা

অস্থায়ীভাবে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করে দিলো আমিরাত

অস্থায়ীভাবে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করে দিলো আমিরাত

আমিরাতেও মিসাইল ছুড়ল ইরান

আমিরাতেও মিসাইল ছুড়ল ইরান

আমিরাতের শাহ তেলক্ষেত্রে ড্রোন হামলায় জ্বলে উঠল আগুন

আমিরাতের শাহ তেলক্ষেত্রে ড্রোন হামলায় জ্বলে উঠল আগুন