• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

কাতারে বাংলাদেশি মালিকানাধীন মাটির হাঁড়ি রেস্টুরেন্ট উদ্বোধন 

কাতার প্রতিনিধি
১১ জুন ২০২৪, ০৬:৩৯
অ+
অ-
কাতারে বাংলাদেশি মালিকানাধীন মাটির হাঁড়ি রেস্টুরেন্ট উদ্বোধন 

কাতারে দেশিও রকমারি খাবারের সমাহার নিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন ‘মাটির হাঁড়ি’ রেস্টুরেন্ট।

বিজ্ঞাপন

কাতারের রাজধানী দোহা পুরাতন সবজি মার্কেটে রেস্টুরেন্টটির উদ্বোধন করা হয়। 

ফিতা কেটে মাটির হাড়ি রেস্টুরেন্ট উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম ও রেস্টুরেন্টের স্পন্সর কাতারি নাগরিক মোহাম্মদ আব্দুল্লাহ আল জাসিম, রেস্টুরেন্টের চার বাংলাদেশি উদ্যোক্তা বায়েজিদ হোসেন শামীম, মাহিন আব্দুস সাত্তার, আমির হোসেন, মোহাম্মদ শাহ জালাল। 

dhakapost

পরে রেস্টুরেন্টের হল রুমে উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বিজ্ঞাপন

আনোয়ার হোসেন মামুনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। 

আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ মাশহুদুল কবীর, বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব ও দূতালয় প্রধান মো. নাসির উদ্দীন, কাতার কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক আরিফ রহমান মজুমদার, ব্যবসায়ী গোফরান উদ্দিন, সাংবাদিক ইউসুফ পাটোয়ারী লিংক, সাংবাদিক ই এম আকাশ, বাংলাদেশ কমিউনিটিরসহ সভাপতি হাজী বাসার সরকার। 

উদ্বোধন অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। রেস্টুরেন্টের পক্ষ থেকে তিন হাজার প্রবাসীদেরকে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

কেএ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কাতারপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

হচ্ছে না ফিনালিসিমা

হচ্ছে না ফিনালিসিমা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার