• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

কুয়েতে ফ্রি ভিসায় আসা অভিবাসীদের গ্রেপ্তার

সাদেক রিপন, কুয়েত
১৮ জুন ২০২৪, ১৫:০৩
অ+
অ-
কুয়েতে ফ্রি ভিসায় আসা অভিবাসীদের গ্রেপ্তার

কুয়েতে জনসংখ্যায় ভারসাম্য ফিরিয়ে আনতে বিভিন্ন অপরাধী ও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। তারই অংশ হিসেবে রোববার (১৬ জুন) দেশটির বিনেদ আল-গার এলাকায় আবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে স্থানীয় প্রশাসন। অভিযানে ২০ নম্বর খাদেম ফ্রি ভিসাধারী বিভিন্ন দেশের কয়েক শতাধিক অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গ্রেপ্তার প্রবাসীদের শ্রম আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

কুয়েতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত
কুয়েতে অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ বাড়ল
ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড : কুয়েতে গ্রেপ্তার ৩

কুয়েতের শ্রম আইনে এক মালিকের ভিসায় আসার পরে অন্য মালিকের কাজ করাকে দালালরা নাম দিয়েছে ফ্রি ভিসা, যেটি স্থানীয় আবাসন আইনের লঙ্ঘন। এই আইন লঙ্ঘনকারীদের জেল-জরিমানা ও নিজ দেশে ফেরত পাঠানোর বিধান রয়েছে।

বিজ্ঞাপন

জানা যায়, কিছু অসাধু ভিসা ব্যবসায়ী ফ্রি ভিসা নাম দিয়ে ৭ লাখ থেকে ৯ লাখ টাকায় এই ভিসা বিক্রি করে। আবার প্রতি বছর কিংবা দুই বছর পরপর দেড় লাখ টাকা থেকে আড়াই লাখ টাকার বিনিময়ে আকামা নবায়ন করে দেওয়া হয়। কাজ করতে গিয়ে কর্মস্থলে আতঙ্ক এবং চোর-পুলিশ খেলার মধ্য দিয়ে এই ভিসায় আসা প্রবাসীরা ঝুঁকি নিয়ে কাজ করে থাকেন।

বাংলাদেশ কমিউনিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান টিটু বলেন, উচ্চ মূল্য দিয়ে ভিসা কিনে বৈধ ভিসা নিয়ে এসে অবৈধ হিসেবে ঝুঁকি নিয়ে কাজ করার কোনো মানেই হয় না। বাংলাদেশি প্রবাসীরা যে মালিক বা কোম্পানির ভিসায় কুয়েতে এসেছেন, তাদের সেই মালিক বা কোম্পানির অধীনে কাজ করা অনুরোধ করেন তিনি।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কুয়েতপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের

মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার