• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. প্রবাস

মালয়েশিয়ায় এনআইডি কার্যক্রম শুরুর আগে প্রশিক্ষণ বিষয়ক কর্মসূচি

এস এ সৌরভ, মালয়েশিয়া প্রতিনিধি 
২৪ জুন ২০২৪, ১৭:০৯
অ+
অ-
মালয়েশিয়ায় এনআইডি কার্যক্রম শুরুর আগে প্রশিক্ষণ বিষয়ক কর্মসূচি

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের বহুল প্রতীক্ষিত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম শুরুর লক্ষ্যে ‘কারিগরি যন্ত্রপাতি স্থাপন ও প্রশিক্ষণ’ কার্যক্রম শুরু হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৪ জুন) কুয়ালালামপুরের সাউথগেট কমার্শিয়াল সেন্টারে অবস্থিত আউটসোর্সিং প্রতিষ্ঠান এক্সপ্যাট সার্ভিসেস লিমিটেডের অফিসে বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান এ কর্মসূচির উদ্বোধন করেন।
 
উদ্বোধনী বক্তৃতায় হাইকমিশনার বলেন, মালয়েশিয়ায় বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের কথা বিবেচনা করে মালয়েশিয়ায় এনআইডি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। কারিগরি যন্ত্রপাতি স্থাপন ও প্রশিক্ষণ শেষে এ বছর জুলাই মাসের শুরুতেই আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ায় এনআইডি কার্যক্রম চালু করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

‘কারিগরি যন্ত্রপাতি  স্থাপন ও প্রশিক্ষণ’র লক্ষ্যে প্রতিনিধি দল প্রেরণের জন্য হাইকমিশনার বাংলাদেশ নির্বাচন কমিশনকে আন্তরিক ধন্যবাদ জানায়।
 
২৪ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে। নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডি সংক্রান্ত আইডিয়া প্রজেক্টের (দ্বিতীয় পর্যায়) উপ-প্রকল্প পরিচালক স্কোয়াড্রন লিডার মো. জাকারিয়া মাহবুবের নেতৃত্বে নির্বাচন কমিশন সচিবালয়ের ছয় সদস্যের প্রতিনিধিদল হাইকমিশন এবং এক্সপ্যাট সার্ভিসেস লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দেবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর, এক্সপ্যাট সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আহমেদ, নির্বাচন কমিশন সচিবালয়ের প্রতিনিধিদল এবং হাইকমিশন ও এক্সপ্যাট সার্ভিসেস লিমিটেডের প্রশিক্ষণার্থী কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

কেএ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মালয়েশিয়াএনআইডিপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মায়ের ইচ্ছা পূরণ করলেন প্রবাসী দুই ছেলে

মায়ের ইচ্ছা পূরণ করলেন প্রবাসী দুই ছেলে

প্রধানমন্ত্রীকে দ্বিপাক্ষিক সফরের জন্য আমন্ত্রণ জানাবে মালয়েশিয়া

প্রধানমন্ত্রীকে দ্বিপাক্ষিক সফরের জন্য আমন্ত্রণ জানাবে মালয়েশিয়া

১৮ হাজার প্রবাসীর এনআইডি প্রস্তুত, পাঠানো হয়েছে বিদেশে

১৮ হাজার প্রবাসীর এনআইডি প্রস্তুত, পাঠানো হয়েছে বিদেশে

এনআইডিতে যুক্ত হচ্ছে ‘ডাক নাম’, ভোটার হতে লাগবে বিশিষ্ট ব্যক্তির সুপারিশ

এনআইডিতে যুক্ত হচ্ছে ‘ডাক নাম’, ভোটার হতে লাগবে বিশিষ্ট ব্যক্তির সুপারিশ