• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

দুবাইয়ে ‘প্রবাসীর হেলিকপ্টারে’র যাত্রা

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
২৫ জুন ২০২৪, ০৫:১২
অ+
অ-
দুবাইয়ে ‘প্রবাসীর হেলিকপ্টারে’র যাত্রা

সম্প্রতি প্রত্যন্ত অঞ্চলে হেলিকপ্টার দিয়ে প্রবাসীদের দেশে ফেরার বিষয়টি বেশ আলোচনায়। গত বছরের জুন মাসে ঢাকা থেকে যাত্রা শুরু করে ‘প্রবাসীর হেলিকপ্টার’ প্রতিষ্ঠান। দেশের আলোড়ন তৈরি করা প্রতিষ্ঠানটি সংযুক্ত আরব আমিরাতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

বিজ্ঞাপন

রোববার (২৩ জুন) বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের দেরায় এসডব্লিউ ট্রাভেলে প্রবাসীর হেলিকপ্টার কার্যক্রম উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক জায়েদ খান। এসময় উপস্থিত ছিলেন প্রবাসীর হেলিকপ্টার এজেন্ট এসডব্লিউ ট্রাভেলের স্বত্বাধিকারী চেয়ারম্যান সাফি উল্লাহ সামি।

উদ্বোধনকালে জায়েদ খান বলেন, প্রবাসীরা দেশে ফেরার পর দ্রুত বাড়ি পৌঁছাতে চান। কিন্তু দেশের সীমিত আন্তর্জাতিক বিমানবন্দর থাকায় তা সম্ভব হচ্ছে না। এদিক থেকে প্রবাসীর হেলিকপ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঢাকাসহ সারা দেশে হেলিকপ্টারে করে যাওয়ার সুযোগ থাকায় প্রবাসীরা দ্রুত স্বজনের কাছে যেতে পারছেন।

তিনি বলেন, প্রবাসীদের যেকোনো বিষয়ে সংযুক্ত থাকতে পারলে আনন্দ লাগে। প্রবাসীর হেলিকপ্টার লিমিটেডের সঙ্গে সম্পৃক্ত হওয়া আমার জন্য খুবই সম্মান ও আনন্দের।

বিজ্ঞাপন

সাফি উল্লাহ সামি বলেন, দেশে কিছুদিন আগেও হেলিকপ্টার সহজলভ্য ছিল না। এখন থেকে আমাদের প্রতিষ্ঠানে প্রবাসীর হেলিকপ্টারে বুকিং দিতে পারবেন। দেশে ফেরার পর বিমানবন্দর থেকে বাড়ি যাওয়া অথবা দেশে গিয়ে ঘোরাঘুরির জন্যও বুকিং দিতে পারবেন এসডব্লিউ ট্রাভেলের মাধ্যমে।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংযুক্ত আরব আমিরাতপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান