• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

ফ্রাঙ্কফুর্টে নাগরিক সাংস্কৃতিক গোষ্ঠীর মিলনমেলা

হাবিবুল্লাহ আল বাহার, জার্মানি প্রতিনিধি
৭ জুলাই ২০২৪, ০৬:০১
অ+
অ-
ফ্রাঙ্কফুর্টে নাগরিক সাংস্কৃতিক গোষ্ঠীর মিলনমেলা

‘নতুন দিগন্তের সন্ধানে এবং সুস্থ সংস্কৃতির বিকাশে’ স্লোগানকে সামনে রেখে ২০২২ সালের শেষের দিকে জার্মানির ফ্রাঙ্কফুর্টে গঠিত হয়েছিল প্রবাসী বাংলাদেশিদের সংগঠন নাগরিক সাংস্কৃতিক গোষ্ঠী।

বিজ্ঞাপন

শনিবার (৬ জুলাই) ফ্রাঙ্কফুর্টের একটি অডিটোরিয়ামে এ সংগঠনটি প্রবাসী বাংলাদেশিদের নিয়ে এক মিলনমেলার আয়োজন করে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার বিপুল সংখ্যক প্রবাসী অংশগ্রহণ করেন।

প্রবাসী বাংলাদেশিদের এ মিলনমেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নাগরিক সাংস্কৃতিক গোষ্ঠীর প্রধান কর্ণধার আবু করিম, লিপি আমজাদ, সাফি হোসেইন, সাইফুল ইসলাম লিয়ন, পপি, দেলোয়ার হোসাইনসহ সংগঠনের কর্মীরা। অনুষ্ঠান পরিচালনা করেন সারমিন হোসাইন।

আরও পড়ুন

জার্মানিতে আনন্দ-উৎসবে প্রবাসীদের ঈদ উদযাপন
জার্মানির স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী বাংলাদেশের ইউনুস আলী
জার্মানিতে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত

বিজ্ঞাপন

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আমজাদ হোসেইন, উপদেষ্টা টিটু হাকিম, ফয়সাল আহমেদ, কার্যকরী সদস্য নাহিন সরকার, আমান, রুবেল, ইয়াগহাহারি মোহাম্মদ, আবির, বনি, সামন্তি, ইসমাইলসহ অনেকে।

নাগরিক সাংস্কৃতিক গোষ্ঠীর নেতারা জানান, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সামাজিক বন্ধন সুদৃঢ় করতে এবং সুস্থ ধারার দেশীয় সংস্কৃতির চর্চা বৃদ্ধি করতে কাজ করছে সংগঠনটি। সংগঠনটির উদ্যোগে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির কর্ণধার আবু করিম।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জার্মানিপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ট্রাম্পের সহায়তার আহ্বানে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না

হরমুজ প্রণালির সুরক্ষায়ট্রাম্পের সহায়তার আহ্বানে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার