• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

শেখ হাসিনার পদত্যাগে ডেনমার্কে বিজয় মিছিল

এরশাদুল বারী, ডেনমার্ক থেকে
৬ আগস্ট ২০২৪, ০৫:৪৫
অ+
অ-
শেখ হাসিনার পদত্যাগে ডেনমার্কে বিজয় মিছিল

বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের খবরে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে মিষ্টি বিতরণ, বিজয় মিছিল ও উল্লাস করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

বিজ্ঞাপন

সোমবার (৫ আগস্ট) বিকেল ৫টায় কোপেনহেগেন শহরের নরেব্রোহ্যালেন মাঠে এ  অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ডেনমার্কে বসবাস করা কয়েকশ প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। এসময় জাতীয় সংগীত, বিজয়ী গান এবং শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এসময় বক্তব্য রাখেন প্রবাসী বাংলাদেশি শামসুল চৌধুরী, মামুন, রাব্বি, রাশেদ প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশ দেশ আজ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে স্বৈরশাসকের হাত থেকে।

ছাত্রসমাজকে ধন্যবাদ জানিয়ে তারা বলেন, আমরা এই ছাত্র-জনতার কাছে চিরদিন কৃতজ্ঞ। আমরা দেশে থাকতে না পারলেও দেশের বাইরে থেকে পরবর্তী যে সরকারই ক্ষমতায় আসুক তাদের রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে সর্বাত্মক সহযোগিতা করব। এছাড়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানুষের বাকস্বাধীনতা, ন্যায়ের শাসন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বিজ্ঞাপন

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

প্রবাসীদের খবরছাত্র আন্দোলন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০