• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

প্রবাসীদেরকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক
২৯ আগস্ট ২০২৪, ১০:২৫
অ+
অ-
প্রবাসীদেরকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান

চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলা ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে। বিস্তীর্ণ এলাকার জমি, গ্রাম ও সড়ক প্লাবিত হয়েছে। পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যায় মানবেতর জীবনযাপন করছে মানুষ। তাদের জান-মালসহ ফসল ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এসব মানুষের পাশে দাঁড়াতে সব শ্রেণি-পেশার বিশেষ করে ইউরোপ আমেরিকাসহ পুরো বিশ্বে অবস্থান করা প্রবাসীদেরকে আহ্বান জানিয়েছে ইউরোপে বসবাসরত প্রবাসী বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের সংগঠন ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাব। 

বিজ্ঞাপন

সংকট মোকাবিলায় জরুরি সেবা ও সরকারি উদ্যোগকে সহযোগিতা করার প্রতিশ্রুতিও দিয়েছে ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাব।

সংগঠনের সভাপতি জমির হোসেন ও সাধারণ সম্পাদক কবির আল মাহমুদের যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

সভাপতি জমির হোসেন বলেন, অন্যান্য সাধারণ মানুষের মতো আমরাও সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে বেশ উদ্বিগ্ন। এ কঠিন সময়ে দেশের মানুষের পাশে থাকার পাশাপাশি আমরা তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করতে চাই। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ত্রাণ ও সহায়তা দেওয়ার জন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছি এবং বন্যার্ত মানুষকে পুনরুদ্ধার ও 
ঘরবাড়ি পুনর্নির্মাণের জন্য আমরা যেকোনো সহায়তা করতে প্রস্তুত আছি।

বিজ্ঞাপন

সংগঠনের সম্পাদক কবির আল মাহমুদ বলেন, ‘ক্রান্তিকালীন এ মুর্হূতে দেশের সাধারণ মানুষের কল্যাণে কাজ করার জন্য আমাদের সংগঠন প্রতিশ্রুতিবদ্ধ। খুব দ্রুত আমরা আমাদের দেশের বিভিন্ন স্বেচ্ছাসেবী ও মানবতাবাদি সংগঠনের সঙ্গে যোগাযোগের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে চাই। এমনিতে কয়েকদিন আগে ছাত্র-জনতার অভ্যুত্থানে আমাদের দেশের সরকারের পরিবর্তন হয়েছে এবং দেশ এখনও পুরোপুরিভাবে স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। এ অবস্থায় বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ আমাদের জাতির জীবনে মরার ওপর খাঁড়ার ঘা হয়ে আবির্ভুত হয়েছে। তাই এ দুর্যোগ মোকাবিলায় জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে আমাদের সবাইকে সম্মিলিতভাবে একসঙ্গে কাজ করতে হবে।

জেডএস

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফ্রান্সে পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদের প্যানেল জয়ী

ফ্রান্সে পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদের প্যানেল জয়ী

আমিরাতে জনপ্রতি ফিতরা ২৫ দিরহাম

আমিরাতে জনপ্রতি ফিতরা ২৫ দিরহাম

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা