বিজ্ঞাপন

কানাডায় ‘টরন্টো কবিতা উৎসব’ ১৪ সেপ্টেম্বর 

কানাডায় ‘টরন্টো কবিতা উৎসব’ ১৪ সেপ্টেম্বর 

‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’ স্লোগানকে সামনে রেখে কানাডার টরেন্টোতে কবিদের সমন্বয়ে আগামী ১৪ সেপ্টেম্বর টেইলরক্রিক পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘টরন্টো কবিতা উৎসব’। 

প্রথমবারের মতো খোলা আকাশের নিচে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কবি কাজী হেলাল, কবি মেহরাব রহমান, নয়ন হাফিজ, পারভেজ চৌধুরীসহ দেশ বিদেশের বিভিন্ন ভাষাভাষী স্বনামধন্য কবি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আবৃত্তি শিল্পীরা।

প্রবাসে বাংলা ভাষার চর্চা ও সংস্কৃতিকে বেগবান করতে এই উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকরা। তারা জানান প্রথমবারের মতো হলেও আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। 

উল্লেখ্য, অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন টরোন্টো শহরের প্রিয় মুখ উপস্থাপিকা মেরি রাশেদিন। অনুষ্ঠানটির আয়োজনে আছেন কবি কাজী হেলাল, কবি মেহরাব রহমান, কবি নয়ন হাফিজ ও পারভেজসহ আরও অনেকে। ইতোমধ্যে অনুষ্ঠানটিকে ঘিরে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

এমএসএ 

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।