• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

পর্তুগালে অভিবাসীদের নিয়মিতকরণের জট খুলতে মহাযজ্ঞ

ফরিদ আহমেদ পাটোয়ারী, পর্তুগাল প্রতিনিধি
৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৯
অ+
অ-
পর্তুগালে অভিবাসীদের নিয়মিতকরণের জট খুলতে মহাযজ্ঞ

পর্তুগালে বিভিন্ন দেশ থেকে আগত অভিবাসীদের দীর্ঘদিন যাবত নিয়মিত হওয়ার আশায় জমে থাকা চার লাখ আবেদন সমাধান করতে বৃহৎ আকারের অস্থায়ী অভিবাসন সেন্টার স্থাপন করেছে দেশটির অভিবাসন সংস্থা এজেন্সি ফর ইন্টিগ্রেশন মাইগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম (এআইএমএ)।

বিজ্ঞাপন

দেশটির রাজধানী লিসবনে একটি বড় কমিউনিটি সেন্টারে অস্থায়ী অভিবাসন সেন্টার স্থাপন করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) এখান থেকেই এ মেগা অপারেশনের যাত্রা শুরু হচ্ছে।

তবে পুরো দেশব্যাপী পর্যায়ক্রমিকভাবে আরও ৩০টি সেন্টার হচ্ছে যাতে চার লাখ অভিবাসীর পর্তুগালের বসবাস অনুমতি বা রেসিডেন্ট কার্ড আবেদনের সিদ্ধান্ত প্রদান করা যায়।

আরও পড়ুন

ইউরোপের পরিচ্ছন্ন বায়ুর শহরের তালিকায় অন্যতম পর্তুগাল
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্মস্থান জ্বলছে ৯ দিন ধরে
ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট পর্তুগালের আন্তোনিও কস্তা

বিজ্ঞাপন

সংস্থাটির প্রধান পেদ্রো পর্তুগাল গ্যাসপার শুক্রবার (৬ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যমকে জানান, ইতোমধ্যে অভিবাসীদের সঙ্গে যোগাযোগ করা শুরু হয়েছে এবং এই সেন্টারগুলো থেকে প্রতিদিন দুইশর বেশি অভিজ্ঞ কর্মীদের মাধ্যমে এক হাজারেরও বেশি অভিবাসীর সশরীরে সাক্ষাৎকারের মাধ্যমে বায়োমেট্রিক গ্রহণ করা হবে। ফলে খুব দ্রুতই অভিবাসীদের সমস্যা সমাধান করা যাবে এবং সরকারের ঘোষিত পরিকল্পনা বাস্তবায়িত হবে।

উল্লেখ্য, গত ২০২১ সাল থেকে পর্তুগালে অভিবাসীদের ঢল নামে এবং তাদের সঠিক সময়ে নিয়মিতকরণ প্রক্রিয়ার সমাধান করতে দেশটির পূর্ববর্তী অভিবাসন সংস্থা এসইএফ অসম্ভব হয়ে পড়ে এবং পর্যায়ক্রমিকভাবে আবেদনের স্তূপ বড় হতে থাকে।

তাছাড়া পূর্বের অভিবাসন সংস্থাটিকে পরিবর্তন করে বর্তমান নতুন এআইএমএ রূপান্তর করার কারণে প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং নতুন সংস্থার কার্যক্রম শুরু করা, শহর ট্রানজিশন পিরিয়ডের সময়ক্ষেপণের কারণে বর্তমানে চার লাখেরও বেশি আবেদন মুলতবি হয়ে রয়েছে।

বিজ্ঞাপন

গত জুন মাসে সরকার ঘোষিত দেশটির অভিবাসন সংস্থা এজেন্সি ফর ইন্টিগ্রেশন মাইগ্রেশন অ্যান্ড অ্যাসাইলামের (এআইএমএ) কার্যক্রম গতিশীল করতে দীর্ঘদিন যাবত মুলতবি থাকা অভিবাসীদের নিয়মিতকরণ প্রক্রিয়াগুলো সাড়া দিতে তিনশ কর্মী নিয়ে একটি নতুন কমিশন গঠন করা হয়, যা আগামী ২ জুন ২০২৫ সাল পর্যন্ত বজায় থাকবে।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পর্তুগালপ্রবাসীদের খবরঅভিবাসনঅভিবাসী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০