• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

‘নতুন রাষ্ট্রদূতকে কুয়েত থেকে বিতাড়িত করব’, হুমকি বিএনপি নেতার

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩২
অ+
অ-
‘নতুন রাষ্ট্রদূতকে কুয়েত থেকে বিতাড়িত করব’, হুমকি বিএনপি নেতার
আল আমিন সরকার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন তাঁতী দলের কুয়েত শাখার সভাপতি ও এনটিভির প্রতিনিধি আল আমিন সরকারের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। এতে তিনি কুয়েতে নবনিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন ও রাজনৈতিক কাউন্সেলর মনিরুজ্জামানকে বিতাড়িত করার হুমকি দেন।

বিজ্ঞাপন

অডিও রেকর্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন কুয়েতে বসবাসরত বাংলাদেশি জনগোষ্ঠী। এছাড়া নতুন রাষ্ট্রদূত এবং কাউন্সেলরকে আল আমিনের এ ধরণের হুমকিতে বিব্রত হয়েছেন কুয়েত বিএনপির অন্যান্য নেতারা।

আল আমিনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি প্রায়ই এ ধরনের উগ্র আচরণ করেন। বিএনপির কুয়েত শাখার পক্ষ থেকে তাকে সর্তক করা হলেও তা আমলে নেননি তাঁতী দলের কথিত এই নেতা।

ভাইরাল হওয়া রেকর্ডটিতে আল আমিনকে বলতে শোনা যাচ্ছে, “কুয়েতের রাষ্ট্রদূত ও রাজনৈতিক কাউন্সেলর মনিরুজ্জামানকে কুয়েত থেকে বিতাড়িত করব এটা আমার ওয়াদা। কারণ আমি বলি কম করি বেশি। ইনশাআল্লাহ (এটি) করে দেখাব।”

বিজ্ঞাপন

আরও পড়ুন

নারায়ণগঞ্জে বাড়ছে বিএনপির অন্তর্কোন্দল
হিরো আলম হামলার নাটক সাজিয়েছেন : বিএনপি

হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো অডিও বার্তায় আল আমিনকে দূতাবাসের বিভিন্ন বিষয় উল্লেখ করতে শোনা যায়। এ সময় তিনি নিজেকে রাজনৈতিক নেতার পাশাপাশি সংবাদকর্মী হিসেবে পরিচয় দেন এবং বলেন দূতাবাসে সাত থেকে আট বছর ধরে আসা-যাওয়া আছে তার। সে কারণে সেখানে তার প্রভাব রয়েছে।

একাধিক সূত্রে জানা গেছে, কুয়েতের তাঁতী দলের সভাপতি হয়েও আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে সখ্যতা গড়ে তুলেন আল আমিন। সংবাদকর্মী হিসেবে আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন সভায় উপস্থিত থাকার সুবাদে উভয় সংগঠনের তথ্য ফাঁস ও আদান প্রদানে অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। 

বিজ্ঞাপন

ছাত্র ও জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরই নিজেকে এনটিভির প্রতিনিধি ও তাঁতী দলের সভাপতি হিসেবে জাহির করে প্রভাব খাটাতে শুরু করেন আল আমিন।

ভাইরাল অডিও রেকর্ডের বিষয়ে জানতে চাইলে কুয়েতে নিযুক্ত রাষ্ট্রদূত বলেন, “এমন একটি অডিও শুনেছি। এ ধরনের খারাপ লোকদের সামাজিকভাবে বয়কট করা উচিত।”

উল্লেখ্য, কয়েক মাস আগে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান দূতাবাসের এক অনুষ্ঠানে আল আমিনের বিরুদ্ধে ক্ষোভ ঝেরেছিলেন।

এমটিআই

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কুয়েতবিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

যুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

বিমান প্রতিমন্ত্রীযুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু