• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. প্রবাস

বাংলাদেশের ছাত্র আন্দোলনে সমর্থন : ওমানে ৪ প্রবাসীর জামিন

পলাশ শীল, ওমান
১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২৬
অ+
অ-
বাংলাদেশের ছাত্র আন্দোলনে সমর্থন : ওমানে ৪ প্রবাসীর জামিন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমর্থন জানিয়ে ওমানের সালালাহতে বিক্ষোভ মিছিল করায় আটক হয়েছিলেন ছয় জন প্রবাসী বাংলাদেশি। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) তাদের মধ্যে চার জন জামিন পেয়েছেন।

বিজ্ঞাপন

ওমানে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর রাফিউল ইসলাম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গত জুলাই মাসে বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ওমানে যারা সংহতি মিছিল করেছিলেন তাদের মধ্যে ছয়জনকে ওমানের ল অ্যান্ড ফোরসিং এজেন্সি গ্রেপ্তার করে। ওমানের আইন অনুযায়ী দেশটিতে মিছিল, মিটিং, সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ হওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি জানার পর ওমানে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতের নির্দেশে দূতাবাসের পক্ষ থেকে ওমানের সেরা আইন সংস্থাগুলোর মধ্যে একটিকে সেখানে নিয়োগ দেওয়া হয়।

আরও পড়ুন

ওমানে বাংলাদেশি পরিবারের রাজকীয় বিয়ে
ওমানে রাষ্ট্রদূত ও বাংলাদেশ সোশ্যাল ক্লাব কর্মকর্তাদের মতবিনিময়
ওমানে গ্রেপ্তার প্রবাসীদের জন্য আইনজীবী নিয়োগ

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ছয় জনের মধ্যে চার জনের শুনানি ছিল। সেখানে ওই চার জন জামিন পেয়েছেন। বাকি দুজনের বিরুদ্ধে সংহতি মিছিল ছাড়াও ওমানের লেবার ল ভায়োলেশন এবং সাইবার ক্রাইমের অভিযোগ থাকায় তাদের শুনানি জন্য আগামী ২ অক্টোবর ধার্য রাখা হয়েছে।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ওমানপ্রবাসীদের খবরজামিনছাত্র আন্দোলন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

বাহরাইনের বাইরে অবস্থান করলেও ভিসা নবায়ন করতে পারবেন প্রবাসীরা

বাহরাইনের বাইরে অবস্থান করলেও ভিসা নবায়ন করতে পারবেন প্রবাসীরা