• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

কুয়েতে দুই সপ্তাহে প্রায় দেড় হাজার অভিবাসী গ্রেপ্তার

সাদেক রিপন, কুয়েত
১৪ সেপ্টেম্বর ২০২৪, ২২:৫৬
অ+
অ-
কুয়েতে দুই সপ্তাহে প্রায় দেড় হাজার অভিবাসী গ্রেপ্তার

কুয়েতে আবাসিক আইন লঙ্ঘনকারীদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চলছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রেসিডেন্সি বিষয়ক তদন্ত বিভাগ ধারাবাহিকভাবে এ অভিযান পরিচালনা করছে।

বিজ্ঞাপন

কুয়েতে এক মালিকের ভিসায় আসার পর অন্যত্র অন্য মালিকের কাজ করা স্থানীয় আইনে আবাসন আইনের লঙ্ঘন। অভিযানে ফ্রি ভিসায় কাজ করা অভিবাসীরা বেশি গ্রেপ্তার হন। ভিসা ব্যবসায়ীরা স্থানীয় নাগরিকদের সহযোগিতায় এ ভিসা ৭ লাখ থেকে ১০ লাখ টাকায় বিক্রি করে থাকেন। আবার ১ বছর বা ২ বছর পর নবায়নের জন্যও তাদের টাকা দিতে হয়।

আরও পড়ুন

প্রবাসে কাজের চাহিদায় কেন আমরা পিছিয়ে, এ দায় কার?
কুয়েতে প্রবাসী আমিন সরকারকে অবাঞ্ছিত ঘোষণা
ছাত্র আন্দোলনে সংহতি : প্রবাসীদের বিপদে ফেলতে চেয়েছিল একটি চক্র

দুই সপ্তাহেরও বেশি সময় ধরে নতুন গভর্নরেট অফিস খোলা ও ২৪/৭ নিরাপত্তা দল গঠনের পর আবাসিক আইন লঙ্ঘনের জন্য বিভিন্ন দেশের ১৪৬১ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের নিজ দেশে ফেরত পাঠানোসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সিকিউরিটি রিলেশনস অ্যান্ড মিডিয়ার জেনারেল ডিপার্টমেন্ট জোর দিয়েছিলেন, আইন ভঙ্গকারীদের ধরতে নিরাপত্তা অভিযানগুলো সারা দেশে অব্যাহত থাকবে। স্থানীয় নাগরিকদের জরুরি হটলাইনের (১১২) মাধ্যমে লঙ্ঘনকারী বা সন্দেহজনক কার্যকলাপের জড়িতদের বিষয়ে জানানোর মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করতে বলা হয়।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কুয়েতপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের

মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার