বিজ্ঞাপন

সুইজারল্যান্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সুইজারল্যান্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সুইজারল্যান্ডে সম্প্রতি বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।  

শেখ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ ইয়াসিন ও লিপন মোল্লা। কোরআন থেকে তেলাওয়াত করেন আজীজুল হক। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন লিপন মোল্লা, মোজাম্মেল হোসেন, হায়দার আলী। 

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সুইজারল্যান্ড বিএনপির সভাপতি শেখ আনোয়ার, সাধারণ সম্পাদক কবির মোল্লা, লুজান বিএনপির সভাপতি কাউসার মিয়া, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। 

আলোচনা সভায় বক্তারা, বিগত আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করেন। 

এছাড়া দুর্নীতিমুক্ত, আইনের শাসন বাস্তবায়ন, স্বাধীন পররাষ্ট্রনীতি ও গণতান্ত্রিক পদ্ধতিতে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। 

এমএসএ 

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।