• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

কানাডায় ‘নলেজ এনগেজমেন্ট বাংলাদেশি কমিউনিটি’ সেমিনার অনুষ্ঠিত

লায়লা নুসরাত, কানাডা প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৬
অ+
অ-
কানাডায় ‘নলেজ এনগেজমেন্ট বাংলাদেশি কমিউনিটি’ সেমিনার অনুষ্ঠিত

কানাডার ক্যালগেরিতে ‘নলেজ এনগেজমেন্ট বাংলাদেশি কমিউনিটি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি স্কলার্স এসোসিয়েশন এবং ইমিগ্রান্ট এন্ড রেফুজি হেলথ ইনটারেস্ট গ্রুপ-এর উদ্যোগে ক্যালগেরির জেনেসিস সেন্টারে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে ছিল বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের গবেষণা নিজস্ব কমিউনিটিতে উপস্থাপন, তিন মিনিটের থিসিস, রিসার্চ ডাটা ওয়াক ও কমিউনিটি কনভারসেশন সার্কেল।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ফ্যামিলি মেডিসিন, ইমিগ্রেন্ট এন্ড রিফিউজি হেল্প ইন্টারেস্ট গ্রুপ এবং কানাডিয়ান ইন্সটিটিউট অফ হেলথ রিসার্চ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সৃষ্টি নাকি ধ্বংস : শিক্ষাঙ্গন যাচ্ছে কোন পথে?
বিদেশি শিক্ষার্থী-কর্মীদের প্রবেশ আরও কঠিন করছে কানাডা

উল্লেখ্য, বাংলাদেশি পেশাজীবীরা কানাডার অর্থনীতির বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। দেশটির অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য আলবার্টা। এ প্রদেশটিতেও অর্থনীতি, শিক্ষা, প্রকৌশল, স্বাস্থ্য ও তথ্য প্রযুক্তিতে বাংলাদেশিদের অগ্রযাত্রা থেমে নেই। তবে বাংলাদেশি চাকরিপ্রার্থীদের একটি বড় অংশ মেধা, দক্ষতা ও যোগ্যতা থাকা সত্ত্বেও অন্য অনেক কমিউনিটি থেকে আসা প্রার্থীদের চেয়ে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েন। 

এ সমস্যা নিরসনে যথাযথ পরামর্শ, গাইডেন্স ও রেফারেন্স নিয়ে এগিয়ে এসেছে ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি স্কলার্স এসোসিয়েশন, ডিপার্টমেন্ট অফ ফ্যামিলি মেডিসিন, ইমিগ্রেন্ট এন্ড রিফিউজি হেল্প ইন্টারেস্ট গ্রুপ।

বিজ্ঞাপন

ইউনিভার্সিটি অব ক্যালগেরির ফ্যামিলি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তুরিন তানভীর চৌধুরী মিডিয়া কে বলেন, বিদেশের মাটিতে আমাদের বাংলাদেশি কমিউনিটিকে প্রতিষ্ঠিত করা ও কমিউনিটি একত্রিকরণে এ ধরনের সেমিনার উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সহায়তা করবে।

এছাড়াও আমাদের বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ কমিউনিটি সদস্যদের একটি পরিচিতি ঘটেছে যার মাধ্যমে ভবিষ্যতে স্কুল-কলেজগামী তরুণরা উপকৃত হবে বলে আমি মনে করি।

প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও ক্যালগেরি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতিতে সেমিনারটি পরিণত হয় একখণ্ড বাংলাদেশে।

এমএসএ/এমএসএ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কানাডাপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০