• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস
অনিয়মিত অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের জন্য দুঃসংবাদ

রেসিডেন্স পারমিট না থাকলে ইতালিতে সিম কেনা যাবে না

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৩:০৩
অ+
অ-
রেসিডেন্স পারমিট না থাকলে ইতালিতে সিম কেনা যাবে না

বৈধ রেসিডেন্স পারমিট না থাকলে ইতালিতে এখন থেকে সিমকার্ড কেনা যাবে না। দেশটির আইনসভা গতকাল টেলিকমিউনিকেশন কোডের এই সংশোধনী অনুমোদন দিয়েছে। 

বিজ্ঞাপন

সংশোধিত আইন অনুযায়ী, আশ্রয়প্রার্থী এবং অনিয়মিত অভিবাসীদের যেহেতু বৈধ ‘রেসিডেন্স পারমিট’ থাকে না সেক্ষেত্রে তাদের পক্ষে ‘সিম কার্ড’ কেনা সম্ভব হবে না।  

এমন সিদ্ধান্তে হাজার হাজার মানুষ টেলিফোন নম্বর পাওয়া থেকে বঞ্চিত হবে বলে মন্তব্য করেছেন অভিবাসন সংশ্লিষ্টরা। নানা প্রশাসনিক কাজ এবংনিজ পরিবারের সাথে যোগাযোগ করতে একজন অভিবাসীর কাছে একটি সিম কার্ড খুবই গুরুত্বপূর্ণ। 

ইটালির অতি-ডানপন্থি প্রধানমন্ত্রী জর্জা মেলোনির সরকার নতুন আইনের সংশোধনীতে সমর্থন দিয়েছে। 

বিজ্ঞাপন

দেশটির দৈনিক লা রিপাবলিকা জানিয়েছে, সংশোধিত আইনে মোবাইল অপারেটরদের বলা হয়েছে ‘ইউরোপীয় ইউনিয়নের অন্তর্গত নয় এমন দেশগুলোর নাগরিকদের’ কাছে সিম বিক্রির সময় তার যেন বৈধ রেসিডেন্স পারমিট যাচাই করে। কোনো বিক্রেতা এই আইন প্রয়োগ না করলে তাদের ব্যবসা পাঁচ থেকে ৩০ দিনের জন্য বন্ধ থাকবে বলে আইনে উল্লেখ করা রয়েছে।

এই পদক্ষেপের মাধ্যমে যেসব বিদেশি দেশটিতে অনিয়মিত অবস্থায় বসবাস করছেন তাদের মোবাইল নম্বর পেতে এক প্রকার নিষেধাজ্ঞার অধীনে আনা হয়েছে বলে নিন্দা জানিয়েছে এনজিওগুলো।  

আরও পড়ুন

তিন শূন্য বাস্তবায়নের লক্ষ্যে মালদ্বীপে থ্রি জিরো ক্লাব
কানাডায় নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৫তম জন্ম জয়ন্তী উদযাপিত
যুক্তরাষ্ট্রে মুনিরীয়া যুব তবলীগের ঈদে মিলাদুন্নবী মাহফিল

বিজ্ঞাপন

ইতালিতে আশ্রয় আবেদন প্রক্রিয়াকরণের সময় কয়েক মাস থেকে বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। এই সময়ের মধ্যে অভিবাসীদের কাছে রেসিডেন্স পারমিট থাকে না। যার ফলে এই দীর্ঘ সময় মধ্যে তারা চাইলেও সিম কিনতে পারবেন না। 

সূত্র : ইনফোমাইগ্রেন্টস

এনএফ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইতালিআমি প্রবাসী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

বিএনপির মালদ্বীপ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

বিএনপির মালদ্বীপ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ইতালির সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা

ইতালির সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা