• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার জিয়াউল হাসানের সঙ্গে মতবিনিময়

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
৬ অক্টোবর ২০২৪, ১০:৫৬
অ+
অ-
অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার জিয়াউল হাসানের সঙ্গে মতবিনিময়

নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি রিপোর্টারস অ্যাসোসিয়েশন নেবট্রার সিনিয়র নেতারা গত শুক্রবার (৪ অক্টোবর) যুক্তরাজ্যের ম্যানচেস্টারে নিযুক্ত বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার কাজী জিয়াউল হাসানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন।

বিজ্ঞাপন

নেবট্রা সভাপতি এম জি কিবরিয়ার নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সহ-সভাপতি তৈয়বুর রহমান শ্যামল এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ নুরুল আমিন। এতে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা ফারুক যোশী ও গণি আহমেদ চৌধুরী। 

ম্যানচেস্টারের অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে নেবট্রা নেতারা নর্থ ইংল্যান্ডের বাংলাদেশি কমিউনিটি ও মিডিয়াকর্মীদের স্বার্থ এবং হাই কমিশনের কনস্যুলার সার্ভিসের মানোন্নয়নসহ বিভিন্ন ইস্যুতে কথা বলেন।

কাজী জিয়াউল হাসান নেবট্রার নতুন কমিটিকে অভিনন্দন ও নেতাদের স্বাগত জানিয়ে বলেন, প্রবাসী বাংলাদেশিদের সেবায় অ্যাসিস্ট্যান্ট হাইকমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সেবার মান উন্নয়নেও সচেষ্ট রয়েছে। তিনি আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিতব্য নেবট্রার অভিষেক অনুষ্ঠানের সাফল্য কামনা করেন।

বিজ্ঞাপন

অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার দেশের এই ক্রান্তিলগ্নে বৈধ পথে দেশে টাকা প্রেরণে প্রবাসীদের প্রতি অনুরোধ করেন। জবাবে নেবট্রা নেতারা অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারকে তার আন্তরিক অভ্যর্থনা ও মেহমানদারির জন্য ধন্যবাদ জানান এবং প্রবাসী বাংলাদেশিদের উন্নত সেবা প্রদানে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন।

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

প্রবাসীদের খবরআমি প্রবাসী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার