বিজ্ঞাপন

মালয়েশিয়ায় বাংলাদেশিকে জঙ্গলে নিয়ে গলা কেটে হত্যা

মালয়েশিয়ায় বাংলাদেশিকে জঙ্গলে নিয়ে গলা কেটে হত্যা

মালয়েশিয়ার ইপুহ জেলায় এক বাংলাদেশি নির্মাণ শ্রমিককে জঙ্গলে নিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভোরে দেশটির ইপুহ জেলার তেলুক ইন্তানের কাছে তামান লেজেন্ডা ফেজ ৩ শেয়ার্ড হাউসের পেছনের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

এ ঘটনায় সন্দেহভাজন তিন বাংলাদেশি শ্রমিককে আটক করে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তদন্তের স্বার্থে নিহত বাংলাদেশি এবং আটকদের পরিচয় প্রকাশ করা হয়নি। 

dhakapost

পেরাক পুলিশের প্রধান দাতুক আজিজি মাত আরিস বলেন, আজ ভোরে ২৭ বছর বয়সী বাংলাদেশি এক নির্মাণ শ্রমিকর মরদেহ একটি জঙ্গলে যায়। গত রাত সাড়ে ৮টার দিকে ভিকটিমের তিনজন সহকর্মী নিখোঁজ ছিল। এ থেকেই তাদের সন্দেহ করা হচ্ছে।

প্রত্যাক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, নিহত ব্যক্তিকে সহকর্মীদের সঙ্গে গতকাল রাতে খাবার খেতে ও জামাতে নামাজ পড়তে দেখা গেছে। 

এই পুলিশ কর্মকর্তা বলেন, পরিদর্শনে দেখা গেছে, এই এলাকায় প্রায় ৩৪ জন বিদেশি কর্মী ছোট ছোট রুমে বাস করতেন। তদন্তে সহায়তা করার জন্য পুলিশ ৩২ থেকে ৩৯ বছর বয়সী তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। আমরা তিনটি মোবাইল ফোনও জব্দ করেছি।

কেএ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।