বিজ্ঞাপন

বাহরাইনের বিচার বিষয়ক মন্ত্রীর সঙ্গে বাংলাদেশি দূতের সাক্ষাৎ

অ+
অ-
বাহরাইনের বিচার বিষয়ক মন্ত্রীর সঙ্গে বাংলাদেশি দূতের সাক্ষাৎ

বাহরাইনের বিচার, ইসলামী ও আওকাফ বিষয়ক মন্ত্রী নাওয়াব বিন মোহাম্মদ বিন হামাদ আল মাওদাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স একেএম মহিউদ্দিন কায়েস।

বিজ্ঞাপন

সোমবার (১৪ অক্টোবর) সাক্ষাৎকালে বাহরাইনের বিচার, ইসলামী ও আওকাফ বিষয়ক মন্ত্রণালয়ের প্রবাসবান্ধব নানামুখী কার্যক্রমের জন্য নাওয়াবকে ধন্যবাদ জানান বাংলাদেশি দূত।

এ ছাড়া দীর্ঘদিন ধরে বাহরাইনে ভিসাবিহীন বসবাস করা বাংলাদেশি মুয়াজ্জিন পরিবারের সদস্যদের ভিসা দেওয়ার অনুমতি দেওয়ায় বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন মহিউদ্দিন কায়েস।

বিজ্ঞাপন

বৈঠকে বাহরাইনের বিচার, ইসলামী ও আওকাফ বিষয়ক মন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে দূতাবাসের পক্ষ থেকে বিভিন্ন সচেতনতামূলক ক্যাম্পেইন, সেমিনার আয়োজনের জন্য দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সসহ সবার প্রশংসা করেন।

এসময় বাংলাদেশিদের জন্য আইনগত বিভিন্ন প্রক্রিয়া অধিকতর সহজতর করা, পুনরায় নতুন ভিসা দেওয়াসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। বাহরাইনের মন্ত্রী এসব বিষয়ে দ্রুততার সঙ্গে সমাধান করবেন বলে আশ্বস্ত করেন।

বৈঠকে দূতাবাসের কাউন্সিলর (শ্রম) মোহাম্মদ মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।