• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

আমিরাতে ২ বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসিতে সাফল্য

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
১৬ অক্টোবর ২০২৪, ০১:৩৮
অ+
অ-
আমিরাতে ২ বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসিতে সাফল্য

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে বৈদেশিক পরীক্ষা কেন্দ্রগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুটি শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসির ফলাফল প্রকাশিত হয়েছে। বাংলাদেশি কারিকুলামে পরিচালিত দুটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার ৬১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৫ জন উত্তীর্ণ হয়েছেন। জিপিএ ৫ পেয়েছেন ৪ জন।

বিজ্ঞাপন

এরমধ্যে রাজধানী আবুধাবীর বাংলাদেশ ইসলামিক প্রাইভেট স্কুলের ৪১ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছেন ৩৬ জন। জিপিএ ৫ পেয়েছেন ৩ জন। পাশের হার ৮৮ শতাংশ।

এছাড়া উত্তর আমিরাতের অঙ্গরাজ্য রাস আল খাইমাহ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেওয়া ২০ জন শিক্ষার্থীর মধ্যে ১৯ জন কৃতকার্য হয়েছেন। জিপিএ ৫ পেয়েছেন একজন শিক্ষার্থী।

প্রতিষ্ঠান প্রধানরা বলেন, আমাদের প্রবাসী শিক্ষার্থীদের এই সাফল্য আশাব্যঞ্জক। আগামীতে শতভাগ পাশের হার নিশ্চিতের পাশাপাশি জিপিএ ৫ প্রাপ্তির তালিকা আরও দীর্ঘ হবে।

বিজ্ঞাপন

পিএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

এইচএসসি ফলাফলপ্রবাসীদের খবরসংযুক্ত আরব আমিরাত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০