• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

আমিরাতে হৃদরোগে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
২৭ অক্টোবর ২০২৪, ০৬:২৪
অ+
অ-
আমিরাতে হৃদরোগে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মুহাম্মদ আবদুল কাইয়ুম নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার কর্মস্থল আমিরাতের আজমানে বলে জানা যায়।

বিজ্ঞাপন

স্থানীয় সময় শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে দুবাই কানাডিয়ান স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। 

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন মৃতের ভাগিনা মুহাম্মদ সাকিব হোসেন।

আবদুল কাইয়ুম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১০ নম্বর উত্তর মাদার্শা চাঁদার বাপের বাড়ির নুরুল ইসলামের ছেলে। তিনি বর্তমান ফতেপুর ইউনিয়নের বখতিয়ার ফকির বাড়ির স্থায়ী বাসিন্দা। দুই ছেলে ও এক মেয়ের জনক এই রেমিট্যান্স যোদ্ধা দীর্ঘদিন ধরে প্রবাসে বসবাস করছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমিরাতে ভিসা সমস্যা দ্রুত সুরাহার আশ্বাস রাষ্ট্রদূতের
প্রবাসীর টিকিট সিন্ডিকেটের অভিযোগ নিয়ে ট্রাভেল জোনের ব্যাখ্যা

ভাগিনা মুহাম্মদ সাকিব হোসেন জানান, আমার মামা গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) শারজাহ বিমানবন্দর থেকে আমাকে রিসিভ করে বাসায় নিয়ে যান। পরের দিন শুক্রবার দুপুরে বাড়ি থেকে পাঠানো খাবারের দাওয়াত প্রদান করেন। ওই দিন মামা দুবাই ভাড়া নিয়ে যাওয়ার সময় মাঝপথে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গাড়িতে থাকা যাত্রীরা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা চলাকালীন দুপুর ১টা ২৫ মিনিটের দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এদিকে আবদুল কাইয়ুমের মৃত্যুতে প্রবাসী কমিউনিটিসহ তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে তার মরদেহ দুবাই কানাডিয়ান স্পেশালিস্ট হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দেশে পাঠানো হবে মরদেহ।

বিজ্ঞাপন

এমএ/এমএ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আমি প্রবাসীপ্রবাসীদের খবরসংযুক্ত আরব আমিরাত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার