• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

চীনে সপ্তাহব্যাপী আন্তর্জাতিক ফ্যাশন আর্ট ফেস্টিভ্যাল

চীন প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৪, ১২:২৩
অ+
অ-
চীনে সপ্তাহব্যাপী আন্তর্জাতিক ফ্যাশন আর্ট ফেস্টিভ্যাল

ফ্যাশন, প্রযুক্তি এবং সবুজ ধারণার মাধ্যমে আধুনিক পোশাক শিল্পের সঙ্গে নতুন টেক্সটাইল কাপড়, উৎপাদন প্রক্রিয়া, সাংস্কৃতিক উপস্থাপনা, ডিজিটাল দৃশ্য এবং প্রযুক্তির নতুন অ্যাপ্লিকেশনগুলোর একীকরণের লক্ষ্যে চীনে শুরু হয়েছে সপ্তাহব্যাপী আন্তর্জাতিক ফ্যাশন আর্ট ফেস্টিভ্যাল।

বিজ্ঞাপন

সোমবার (২৮ অক্টোবর) দেশটির চিয়াংশি ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির ক্লোথস প্যালেসে শুরু হয়েছে এই অনুষ্ঠান। যা চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত।

dhakapost

‘একীকরণ’ থিম নিয়ে ইভেন্টটি যৌথভাবে আয়োজন করে চায়না ফ্যাশন ডিজাইনার অ্যাসোসিয়েশন এবং চিয়াংশি ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি। আয়োজনে সহায়তা করে চায়না টেক্সটাইল ইন্ডাস্ট্রি ফেডারেশন, চিয়াংশি টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন এবং অন্যান্য সংস্থা।

ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— চিয়াংশি ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির প্রেসিডেন্ট শুয়ে চিয়াবাও, চায়না টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ইন্ডাস্ট্রি ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট লিয়াং পেংচেং, চায়না ফ্যাশন ডিজাইনার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল ওয়াং ইং, ইউনিভার্সিটি অব মালয়েশিয়া কেলান্তানের ভাইস প্রেসিডেন্ট নিক মাহেরানসহ দেশ-বিদেশের অন্যান্য অতিথিরা।dhakapostবাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইউনাইটেড কিংডমসহ অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং আন্তর্জাতিক ছাত্রদেরকে ফ্যাশন আর্ট ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়।

বিজ্ঞাপন

এমএ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আমি প্রবাসীপ্রবাসীদের খবরচীন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার