• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

যুক্তরাষ্ট্রে মুনিরীয়া যুব তবলিগ কমিটির ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
২৯ অক্টোবর ২০২৪, ১২:৫০
অ+
অ-
যুক্তরাষ্ট্রে মুনিরীয়া যুব তবলিগ কমিটির ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল

নিউইয়র্ক বাফেলো আল-ফজল মুনিরী গাউছুল আজম জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে মুনিরীয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশ ৬৭নং যুক্তরাষ্ট্র শাখার ব্যবস্থাপনায় পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষ্যে খলিলুল্লাহ, আওলাদে মোস্তাফা, খলিফায়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ছৈয়দ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৬ অক্টোবর) বাদ আসর হতে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক ও গবেষক, নিউইয়র্ক ব্রঙ্কস ইসলামী সেন্টার মসজিদের পরিচালক ও খতিব আল্লামা ডক্টর সাইফুল আজম বাবর আল আজহারী ছাহেব (ম:জি:আ:)।

এতে স্বাগত বক্তব্য রাখেন গাউছুল আজম মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবদুর রব, আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা মো. ইউছুফ ছাহেব ও নিউইয়র্ক আমেরিকান মুসলিম সেন্টারের সাবেক ডিরেক্টর মাওলানা মুহাম্মদ ফয়সাল নেওয়াজ। মাহফিলে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীরা উপস্থিত ছিলেন।

মাহফিলের শুরুতে ১ম পর্বে নতুন প্রজন্ম ছোট্ট বাচ্চাদের পবিত্র কুরআন তেলাওয়াতের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার প্রধান করা হয়, ২য় পর্বে পবিত্র কুরআন তেলাওয়াত করেন, মোহাম্মদ আইহাম হক, নাতে মোস্তফা (দ.) পেশ করেন, ডক্টর আহসানুল কায়ছার এবং হাজী এসকান্দর মিয়া, মোর্শেদে আজম (মা.জি.আ.) এর শানে পবিত্র কছিদা পেশ করেন মুনিরীয়া যুব তবলিগ কমিটি যুক্তরাষ্ট্র শাখার সেক্রেটারি মোহাম্মদ রায়হান উদ্দীন।

বিজ্ঞাপন

পরিশেষে মিলাদ কেয়াম এবং মোনাজাতের মাধ্যমে মুসলিম বিশ্বের শান্তি,  উন্নতি ও অগ্রগতি এবং দরবার শরীফের প্রতিষ্ঠাতা খলিফায়ে রাসূল (দ:) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা'আলা আনহুর ফুয়ুজাত কামনা এবং মোর্শেদে আজমের (মা.জি.আ.) হায়াতে খিজরি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

এমএ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংযুক্ত আরব আমিরাতআমি প্রবাসী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরানি হামলায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু দুবাই বিমানবন্দর

ইরানি হামলায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু দুবাই বিমানবন্দর

আমিরাতে জনপ্রতি ফিতরা ২৫ দিরহাম

আমিরাতে জনপ্রতি ফিতরা ২৫ দিরহাম

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল