• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

মালদ্বীপ থেকে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠাচ্ছেন বাংলাদেশিরা

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্কমালদ্বীপ প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৪, ০১:৪৩
অ+
অ-
মালদ্বীপ থেকে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠাচ্ছেন বাংলাদেশিরা

মালদ্বীপ থেকে রেমিট্যান্স পাঠানোর দিক দিয়ে শীর্ষ অবস্থানে রয়েছেন বাংলাদেশিরা। মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত বাৎসরিক পেমেন্ট বুলেটিনে উঠে এসেছে এমন তথ্য।

বিজ্ঞাপন

এতে দেখা গেছে মালদ্বীপের বিদেশি কর্মীদের পাঠানো ৮৪ শতাংশ রেমিট্যান্সের মধ্যে বাংলাদেশি প্রবাসীরাই পাঠিয়েছে ৫৪ শতাংশ। ২০২৩ সালে মালদ্বীপ থেকে বিদেশি কর্মীদের পাঠানো তহবিল ছিল ৭২ বিলিয়ন মার্কিন ডলার।

যা ২০২২ সালের তুলনায় ৪০ শতাংশ বেড়েছে। তবে গতবছরের তুলনায় মালদ্বীপ থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে।

এদিকে পর্যটনের স্বর্গরাজ্য দ্বীপরাষ্ট্র মালদ্বীপের জনসংখ্যা প্রায় ৬ লাখ। এর এক চতুর্থাংশই প্রবাসী বাংলাদেশি।

বিজ্ঞাপন

চলতি বছরের শুরুতে সীমিত পরিসরে ভিসা চালু করলেও দুর্নীতির অভিযোগে বন্ধ হয়ে যায় বাংলাদেশ থেকে নতুন কর্মী নিয়োগ। তবে অবৈধ অভিবাসীদের ধরপাকড় অভিযানে প্রতিদিনই আটক হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীদের এই সংকটে রেমিট্যান্সে কোনো প্রভাব পড়েনি। বরণ ক্রমান্বয়ে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাচ্ছে। রেমিট্যান্স প্রেরণের শীর্ষে থাকা বাংলাদেশের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে মালদ্বীপে একটি বাণিজ্যিক ব্যাংকের শাখা স্থাপনের দাবি জানিয়েছেন প্রবাসীরা। এতে অবৈধ হুন্ডির অপতৎপরতা বন্ধের পাশাপাশি রেমিট্যান্স প্রবাহ আরও বৃদ্ধি পাবে বলে জানান তারা।

এমটিআই

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মালদ্বীপরেমিট্যান্সআমি প্রবাসী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

ঈদকে কেন্দ্র করে প্রবাসী আয়ে চাঙাভাব

ঈদকে কেন্দ্র করে প্রবাসী আয়ে চাঙাভাব

মালদ্বীপে ৫ বাংলাদেশির মৃত্যু : দুই জনের মরদেহ আসবে রোববার

মালদ্বীপে ৫ বাংলাদেশির মৃত্যু : দুই জনের মরদেহ আসবে রোববার

মালদ্বীপে অগ্নিকাণ্ডে বগুড়ার যুবকের মৃত্যু, দুশ্চিন্তায় পরিবার

মালদ্বীপে অগ্নিকাণ্ডে বগুড়ার যুবকের মৃত্যু, দুশ্চিন্তায় পরিবার