• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

মালয়েশিয়ায় বন্দিশিবির থেকে ৬ বাংলাদেশি উদ্ধার

এস এ সৌরভ, মালয়েশিয়া প্রতিনিধি
৫ নভেম্বর ২০২৪, ০৪:৫৭
অ+
অ-
মালয়েশিয়ায় বন্দিশিবির থেকে ৬ বাংলাদেশি উদ্ধার

মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট রোববার (৩ নভেম্বর) সেলাঙ্গর রাজ্যের ক্লাং সেন্ট্রালে একটি বিশেষ অভিযান চালিয়ে মানবপাচারকারী সিন্ডিকেটের সদস্যকে আটক করেছে। ওইদিন বিকেল ৪টার দিকে শুরু হওয়া অভিযানে গোয়েন্দা ও বিশেষ অভিযান বিভাগ, ইমিগ্রেশন হেডকোয়ার্টার পুত্রজায়া থেকে কর্মকর্তারা অভিযানে অংশ নেন।

বিজ্ঞাপন

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে অপারেশন টিম একটি দোকানের ভেতর থেকে একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করে। ৩০ বছর বয়সী ওই বাংলাদেশি বন্দিশিবিরের কেয়ারটেকার বলে ধারণা করা হচ্ছে। এসময় তিনি মালয়েশিয়ায় থাকার কোনো বৈধ ভ্রমণ নথি বা পাসপোর্ট দেখাতে পারেননি। অভিযানে ১৮ থেকে ৪১ বছর বয়সী ছয় বাংলাদেশি পুরুষকে উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনার সময় কেয়ারটেকার একটি কক্ষের জানালা দিয়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। অভিযানিক দল বাংলাদেশি পাসপোর্ট ও সাতটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে।

আরও পড়ুন

রেমিট্যান্স শাটডাউনের হুমকি মালয়েশিয়া প্রবাসীদের
মালয়েশিয়ার সাবাহ প্রদেশে হাইকমিশনের সিরিজ মিটিং
মালয়েশিয়ায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিজ্ঞাপন

মানবপাচার সিন্ডিকেট ভিকটিমদের ১৫ হাজার রিঙ্গিতের (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৪ লাখ টাকা) বিনিময়ে ভ্রমণ ভিসায় মালয়েশিয়ায় নিয়ে একটি রুমে আটক রাখে। এরপর অতিরিক্ত ৫ হাজার রিঙ্গিত নিয়ে বন্দিশিবির থেকে মুক্তি দেয়।

বন্দিশিবিরের কেয়ারটেকারকে মানবপাচার বিরোধী এবং অভিবাসী বিরোধী আইন (এটিআইপিএসওএম) ২০০৭ (অ্যাক্ট ৬৭০) এর ধারা ১২ এর অধীনে একটি অপরাধ করার সন্দেহে গ্রেপ্তার করে শাহ আলম আইপিডি সেন্ট্রালে লকআপে রাখা হয়েছে।

এদিকে উদ্ধার হওয়া ছয় বাংলাদেশিকে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য মালাক্কার তানজুং ক্লিংয়ের একটি আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এসএসএইচ/এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মালয়েশিয়াপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০