• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

আমিরাতে সামাজিক সংগঠনগুলোকে মানদণ্ডের ভিত্তিতে কাজ করার আহ্বান

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
১৩ নভেম্বর ২০২৪, ১৬:৪৫
অ+
অ-
আমিরাতে সামাজিক সংগঠনগুলোকে মানদণ্ডের ভিত্তিতে কাজ করার আহ্বান

সংযুক্ত আরব আমিরাত সরকার অনুমোদিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে মানদণ্ডের ভিত্তিতে পরিচালনা করার আহ্বান জানিয়েছেন দুবাইয়ে নবনিযুক্ত কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১২ নভেম্বর) বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের নবনিযুক্ত কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামানের সঙ্গে বাংলাদেশ সমিতি আজমানের নেতারা সৌজন্য সাক্ষাৎ করেন। তখন তিনি এ আহ্বান জানান।

কনস্যুলেটের কনফারেন্স রুমে আয়োজিত এ আলোচনায় কনসাল জেনারেল বলেন, সংগঠনগুলো নিজস্ব গঠনতন্ত্র মোতাবেক এবং মানদণ্ড রেখে কাজ করলে সাধারণ প্রবাসীদের জন্য সেগুলো সুফল বয়ে আনবে।

আরও পড়ুন

প্রবাসীদের সেবা প্রদানে কনস্যুলেটকে সহযোগিতার আশ্বাস ইউএই বিএনপির
আমিরাতে মুনিরীয়া তরিক্বতের এশায়াত সম্মেলনে মুসল্লিদের ঢল
দুবাইয়ে হোটেলে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

বিজ্ঞাপন

এসময় বাংলাদেশ সমিতি আজমানের নেতারা নবনিযুক্ত কনসাল জেনারেলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। উপস্থিত নেতারা পরিচিত হয়ে সমিতির বিগত দিনের নানা কর্মকাণ্ড তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের (শ্রম সচিব) আব্দুল সালাম, প্রথম সচিব (পাসপোর্ট) মোহাম্মদ কাজী ফয়সাল, সচিব ও দূতালয় প্রধান মুহাম্মদ আশফাক হোসেইন।

বাংলাদেশ সমিতি আজমানের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি আব্দুল আলিম সিআইপি, সাধারণ সম্পাদক সিকদার মো. শাফায়েত উল্লাহ, প্রধান উপদেষ্টা আব্দুল কুদ্দুস, সিনিয়র সহ সভাপতি মো. সেলিম উদ্দিন চৌধুরী, সহ সভাপতি হাসান জাকির, সহ সভাপতি এইচএম কামরুজ্জামান সিআইপি, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মো. বারেকুজ্জামান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাফালী আক্তার আঁখি, অর্থ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, মিডিয়া সেক্রেটারি মাহাবুব হাসান হৃদয়, সাধারণ সদস্য জাবেদ হোসেন, সাধারণ সদস্য মিজান সৈয়দ ও সাধারণ সদস্য মো. বুলবুল আহমেদ মকুল।

বিজ্ঞাপন

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংযুক্ত আরব আমিরাতপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমিরাতে জনপ্রতি ফিতরা ২৫ দিরহাম

আমিরাতে জনপ্রতি ফিতরা ২৫ দিরহাম

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ