• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

মালয়েশিয়াতে জিএসসি গ্লোবাল সলিউশনের কর্পোরেট ব্রাঞ্চ উদ্বোধন

এসএ সৌরভ, মালয়েশিয়া প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২৪, ১৭:০৫
অ+
অ-
মালয়েশিয়াতে জিএসসি গ্লোবাল সলিউশনের কর্পোরেট ব্রাঞ্চ উদ্বোধন

বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে মালয়েশিয়াতে জিএসসি গ্লোবাল সলিউশনের কর্পোরেট ব্রাঞ্চ উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

দেশের গণ্ডি পেরিয়ে সংযুক্ত আরব আমিরাত এবং বলকানের অন্যতম দেশ সার্বিয়ার পর মালয়েশিয়ার প্রাণকেন্দ্র বারযায়া টাইম স্কয়ারের বিপরীত পাশে প্লাজা বারযায়াতে যাত্রা শুরু করল শীর্ষ স্থানীয় এই এডুকেশন কনসালটেন্সি ফার্ম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান-আফ্রিকান ইয়ুথ গভর্নমেন্টের মহাসচিব ড. মোহাম্মদ মহিউদ্দীন মাহি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বাংলাদেশি ব্যবসায়ীদের বিশ্বব্যাপী ব্যবসায়িক পরিধি সম্প্রসারণের উদ্যোগকে সাধুবাদ জানান। জিএসসির উদ্যোগে বাংলাদেশের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার যাত্রা আরও বেশি সহজ হবে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

মালয়েশিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
মালয়েশিয়ার পেনাং রাজ্যে হাইকমিশনের কনস্যুলার ক্যাম্প ও গণশুনানি
বৈধপথে রেমিট্যান্স পাঠাতে মালয়েশিয়ায় দূতাবাসের প্রচারণা সভা

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শোয়াইব চৌধুরীর সভাপতিতে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের পরিচালক সাইফুল্লাহ চৌধুরী, মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী এবং এডুপ্লান বাংলাদেশের পরিচালক ওসমান গনি, মদিনার ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের সেলস ও মার্কেটিং বিভাগের পরিচালক মোকাম্মেল হোসেন, ব্রিটানিয়া ইউনিভার্সিটি কুমিল্লার উপাচার্য প্রফেসর ড. তোফায়েল আহমেদ, মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশ সরকারের নির্বাচন কমিশনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা, বাংলাদেশ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, মালয়েশিয়া প্রবাসী বিশিষ্ট শিক্ষাবিদ হাসান এবং মালয়েশিয়ায় অবস্থিত বিভিন্ন ব্যবসায়ী ও কমিউনিটির নেতারা।

বিদেশের মাটিতে দেশীয় প্রতিষ্ঠানের প্রসার ও বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কলারশিপসহ বিভিন্ন সেবা দিতে জিএসসি গ্লোবাল সলিউশনের যাত্রা বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শোয়াইব চৌধুরী।

উদ্বোধন উপলক্ষ্যে বাংলাদেশি নাগরিকদের জন্য মাসব্যাপী ফাইল ওপেনিং চার্জ শতভাগ ফ্রি ঘোষণা করেছেন তিনি।

বিজ্ঞাপন

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মালয়েশিয়াপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০