• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

গ্রিসে কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মতিউর রহমান মুন্না, গ্রিস
১৯ নভেম্বর ২০২৪, ০৮:৫৭
অ+
অ-
গ্রিসে কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

গ্রিসে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জাহিদ ইসলাম ফাউন্ডেশন ও তাজমহল ট্রাভেল এজেন্সির উদ্যোগে রোববার (১৭ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানী এথেন্সের মসজিদে আল-ফালাহতে এ প্রতিযোগিতা হয়।

বিজ্ঞাপন

এতে সভাপতিত্ব করেন জাহিদ ইসলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সাধারণ সম্পাদক এইচ এম জাহিদ ইসলাম। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির ও ইউরোপ-আমেরিকার পরিচালক, হেফাজতে ইসলামের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সাবেক সিনিয়র সহ সভাপতি হাজী আহসান উল্লাহ হাসান, বর্তমান বাংলাদেশ কমিউনিটির সহ সভাপতি শামসুল আলম ডিপটি, আকমল মাহমুদ স্বপন, সদস্য হাজী ইসলাম, ইসমাইল হোসেন রানা, সাব্বির আহমেদ ও নাজমুল হক।

dhakapost

এতে আরও উপস্থিত ছিলেন গ্রিস বিএনপির সাবেক সভাপতি মোখলেসুর রহমান, বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন, বিএনপির বর্তমান আহ্বায়ক ফারুক মিয়া, দোয়েল সাংস্কৃতিক সংগঠনের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক টিটু, আবদুর রহিম মোল্লা, ব্যবসায়ী সাইদ কাজী, জাহিদ ইসলাম ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক লোকমান মাতুব্বর, সহ সমন্বয়ক আমিনুল মজুমদার, হাফেজ সাইদ, মাওলানা ফখরুদ্দীন আল মোবারক, হাফেজ সোহেল আব্দুল্লাহ, হাফেজ রুম্মান, শিমুল হোসেন, শাহ কামাল, রুবেল সরকার, শাকিল আহমেদসহ আরও সমন্বয়করা।

বিজ্ঞাপন

প্রবাসী বাংলাদেশি ও শিশু-কিশোরদের ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে জাহিদ ইসলাম ফাউন্ডেশনের এ মহৎ আয়োজনকে আমন্ত্রিত অতিথিরা আন্তরিক সাধুবাদ জানান।

জাহিদ ইসলাম ফাউন্ডেশনের সমন্বয়ক মাওলানা কাউসার হামিদ ভুইয়া ও মাওলানা শফিউল্লাহ ইরানীর সঞ্চালনায় অনুষ্ঠানটি আপ্যায়নের মাধ্যমে শেষ হয়।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রিসপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০