• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

মালয়েশিয়ায় ৫৩তম সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

এস এ সৌরভ, মালয়েশিয়া প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৪, ২২:৩২
অ+
অ-
মালয়েশিয়ায় ৫৩তম সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

যথাযোগ্য মর্যাদায় মালয়েশিয়ায় ৫৩তম বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) কুয়ালালামপুরে হোটেল রয়েল চুলানে বাংলাদেশ হাইকমিশন দিনটি উপলক্ষ্যে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মালয়েশিয়ার নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দাতুক জুলহেলমি বিন ইথনাইন তার সহধর্মিণী দাতিন জামজেলিনা বিনতি আহমেদসহ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর  সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। মালয়েশিয়াতে  হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা কমোডর মো. হাসান তারিক মন্ডল শুভেচ্ছা বক্তব্যে সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরেন।

অনুষ্ঠানে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন, দেশের উন্নয়ন, দুর্যোগ মোকাবিলা এবং সাম্প্রতিক সময়ের ছাত্র-জনতার বিপ্লবে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল অবদানের বিষয়টি অতিথিদের সামনে তুলে ধরেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রবাসীদের সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা
মালয়েশিয়া প্রবাসীদের মারধরের ঘটনায় দূতাবাসের দুঃখ প্রকাশ
মালয়েশিয়ায় পাসপোর্ট সেবা নিতে গিয়ে মারধরের শিকার প্রবাসী

হাইকমিশনার বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সার্বিক ভূমিকা ও অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা এবং আত্মত্যাগের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন।

তিনি বলেন, পেশাগত দক্ষতার কারণে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আজ বিশ্বের বুকে সমাদৃত ও জাতিসংঘ শান্তি মিশনে সর্বোচ্চ সংখ্যক শান্তিরক্ষী নিয়োগের গৌরব অর্জন করেছে, যা বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকাকে সমুজ্জ্বল করছে।

বিজ্ঞাপন

শামীম আহসান বলেন, নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ খাতে পরিবর্তনমূলক সংস্কার আনার মাধ্যমে সুশাসন নিশ্চিত করে বাংলাদেশ পুনর্গঠনের জন্য দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে ৩০টি দেশের প্রতিরক্ষা উপদেষ্টা, মালয়েশিয়া সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা, স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতারা এবং হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি এবং হাইকমিশনার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে কেক কাটেন। অনুষ্ঠান শেষে অতিথিরা নৈশভোজে অংশগ্রহণ করেন।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মালয়েশিয়াপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০