• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

মালয়েশিয়ায় ১৪ বাংলাদেশি আটক

এস এ সৌরভ, মালয়েশিয়া প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২৪, ১৭:২৭
অ+
অ-
মালয়েশিয়ায় ১৪ বাংলাদেশি আটক
ফাইল ছবি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিবাসন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে। এবার বিদেশিদের স্বর্গরাজ্য খ্যাত কুয়ালালামপুরের আম্পাংয়ের পান্দান মেওয়াহ এলাকার ১২টি ব্লকে অভিযান চালিয়েছে অভিবাসন বিভাগ। এ অভিযানে ১৪ বাংলাদেশিসহ ১১৯ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কুয়ালালামপুরের আম্পাংয়ের পান্দান মেওয়াহ এলাকায় অভিযান চালায় সেলাঙ্গর অভিবাসন বিভাগ।

আরও পড়ুন

ভ্রমণকারীদের জন্য সুখবর দিলো মালয়েশিয়া সরকার
মালয়েশিয়ায় ১৭ বছর, তবুও মরদেহ দেশে এলো প্রবাসীদের চাঁদার টাকায়

অভিযানে অংশ নেন সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ, আমপাং জায়া পুলিশ, ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট এবং আমপাং জায়া মিউনিসিপ্যাল কাউন্সিলের কর্মীসহ মোট ৪৩৮ জন কর্মকর্তা-কর্মচারী। 

বিজ্ঞাপন

অভিবাসন বিভাগের পরিচালক খায়রুল আমিনাস কামারুদ্দিন বলেন, গত এক সপ্তাহ ধরে ওই এলাকায় বিদেশিদের ভিড় নিয়ে জনসাধারণ ও গোয়েন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হয়। অভিযানে ৪০০ জনের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে বৈধ কাগজপত্র না থাকায় ১১৯ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ৮৯ জন মিয়ানমারের নাগরিক, ১৪ জন বাংলাদেশি, ৮ জন নেপালি, চারজন করে ইন্দোনেশিয়ান ও ভারতীয় নাগরিক রয়েছে।

আটকদের সবার বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে। তবে তাদের কারও নামপরিচয় প্রকাশ করা হয়নি। 

এমজে

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মালয়েশিয়াঅভিবাসনপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি

দেশে ফিরলেন ভারতে আটক ৭ বাংলাদেশি

বাহরাইনের বাইরে অবস্থান করলেও ভিসা নবায়ন করতে পারবেন প্রবাসীরা

বাহরাইনের বাইরে অবস্থান করলেও ভিসা নবায়ন করতে পারবেন প্রবাসীরা

মায়ের ইচ্ছা পূরণ করলেন প্রবাসী দুই ছেলে

মায়ের ইচ্ছা পূরণ করলেন প্রবাসী দুই ছেলে

প্রধানমন্ত্রীকে দ্বিপাক্ষিক সফরের জন্য আমন্ত্রণ জানাবে মালয়েশিয়া

প্রধানমন্ত্রীকে দ্বিপাক্ষিক সফরের জন্য আমন্ত্রণ জানাবে মালয়েশিয়া