• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্সের কমিটি গঠন

নজমুল হক প্যারিস, ফ্রান্স
২৮ নভেম্বর ২০২৪, ০৬:১৩
অ+
অ-
ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্সের কমিটি গঠন

ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্সের কমিটি গঠনের লক্ষ্যে বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় প্যারিসে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে এটিএন বাংলা (ইউকে) ফ্রান্স প্রতিনিধি তাজ উদ্দীনকে সভাপতি ও দৈনিক বাংলাদেশের আলো’র ফ্রান্স প্রতিনিধি নজমুল হককে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন ইউরো বাংলা প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাংবাদিক ও কলামিস্ট তাইজুল ফয়েজ।

বিজ্ঞাপন

এ সময় নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন লিগ্যাল এইডের পরিচালক আজাদ মিয়া, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি ফয়ছল উদ্দিন, মানবাধিকার কমিশন ফ্রান্সের সহ-সভাপতি মাহবুবুল হক কয়েছ, ডিবিসি নিউজ ফ্রান্স প্রতিনিধি সিনিয়র সাংবাদিক ইকবাল মো. জাফর, গাজী টিভির ফ্রান্স প্রতিনিধি মিজানুর রহমান।

ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্সের অন্যান্য সদস্যরা হচ্ছেন- জাকির খান, আহমদ ফয়েজ, যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল হক, মায়নুল হোসেন পারভেজ, সাংগঠনিক সম্পাদক খন্দকার ইমামুল হাসান, নুরুল আমিন, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পারভেজ আলম, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক জুবেল আহমদ, দপ্তর ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাকিবুর রহমান লাভলু, অর্থ সম্পাদক আব্দুল আজিজ, সিনিয়র সদস্য কবি সোহেল আহমদ, ফয়েজ আহমদ, সিরাজ উদ্দিন।

সভায় বক্তারা বলেন, জাতির এই ক্রান্তিলগ্নে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে জাতি একটি আলোর পথ পেতে পারে। সত্য ও ন্যায়ের মাধ্যমে ইউরো বাংলা প্রেসক্লাব প্রবাসের মাটিতে যে ভূমিকা রাখছে বর্তমান দায়িত্বশীলরা দৃঢ়তার সঙ্গে প্রেসক্লাবের কার্যক্রমকে এগিয়ে নিতে বলিষ্ঠ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

এমজেইউ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সাংবাদিক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শেরপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

শেরপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

‘১৪ এপ্রিল কৃষিকার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’

‘১৪ এপ্রিল কৃষিকার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’

ফেনী সাংবাদিক ফোরামের ইফতারে বিশিষ্টজনদের মিলনমেলা

ফেনী সাংবাদিক ফোরামের ইফতারে বিশিষ্টজনদের মিলনমেলা

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির